বর্তমান সরকার শেষ অবস্থায় চলে এসেছে : দুদু - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:৪৫, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বর্তমান সরকার শেষ অবস্থায় চলে এসেছে : দুদু

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, মার্চ ১১, ২০২৩ ৫:৪৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, মার্চ ১১, ২০২৩ ৫:৪৭ অপরাহ্ণ

 

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ‘বর্তমান সরকার শেষ অবস্থায় চলে এসেছে, তাদের পতন সামনের দিনে।’

শনিবার ১১ মার্চ ঝিনাইদহ জেলা বিএনপি আয়োজিত নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এবং নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন ও খালেদা জিয়ার মুক্তিসহ ১০ দফা দাবিতে মানববন্ধনে প্রধান অ‌তি‌থির বক্তব‌্য তিনি এ কথা বলেন।

শামসুজ্জামান দুদু বলেন, ‘বর্তমান সময়ে বিভিন্ন প্রতিষ্ঠান ও ভবনে যে বিস্ফোরণ হচ্ছে এটি সরকারের ব্যর্থতা বলেই আমরা মনে করছি। কারণ তারা সঠিকভাবে দেশ চালাতে পারছে না, অপরাধ প্রবণতা নিয়ন্ত্রণ করতে পারছে না।’

তিনি বলেন, সাধারণ কোনো ঘটনায় এমন বিস্ফোরণ হতে পারে না। এ জন্য সঠিক কারণ নির্ধারণ না করে উল্টো তারা অতীতের নীতি অনুসরণ করে বিস্ফোরণের দোষ বিএনপির ঘাড়ে চাপানোর চেষ্টা করছে।

ছাত্রদলের সা‌বেক এই সভাপ‌তি বলেন, ‘নানান ষড়যন্ত্রের মাধ্যমে অতীতে আমরা দেখেছি, কোনো ঘটনা সরকার ঘটিয়ে বিএনপির ওপর চাপানোর চেষ্টা করেছে। এটা তাদের পুরাতন খেলা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানেন খেলা কীভাবে তারা শুরু করেন। উনি মাঝে মাঝে খেলার কথা বলেন। তাই বলবো- এখন নিজেদের দোষ অন্যের ঘাড়ে চাপানোর খেলা ওবায়দুল কাদের শুরু করেছেন।’

এর আগে জেলার ছয় উপজেলা থেকে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এসে মানববন্ধনে যোগ দেন।

সভাপতিত্ব করেন ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব এ্যাডঃ এম এ মজিদ। বক্তব্য রাখেন এ্যড: কামাল আজাদ পান্নু, মোঃ আনোয়ারুল ইসলাম বাদশা, মোঃ আব্দুল মজিদ, সাজেদুর রহমান পপ্পু এ্যাডঃ শামসুজ্জামান লাকি, মোঃ আলমগীর হোসেন, আশরাফুল ইসলাম পিন্টু, মোঃ জাহাঙ্গীর হোসেন, মোঃ টোকন জোয়ার্দার, মোঃ রুহুল আমিন পিকুল, মোঃ সমিনুজ্জামান সমিন প্রমুখ।

অনুষ্ঠান পরিচালনা করেন মো. জাহিদুজ্জামান মনা সাধারণ সম্পাদক ঝিনাইদহ জেলা বিএনপি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ