ভোলায় ১০ দফা দাবিতে বিএনপির মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শনিবার, মার্চ ১১, ২০২৩ ৬:১৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শনিবার, মার্চ ১১, ২০২৩ ৬:১৭ অপরাহ্ণ

কামরুজ্জামান শাহীন,ভোলা॥
১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে ভোলায় বিএনপির মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। শনিবার (১১ মার্চ) সকাল ১১ টার দিকে ভোলায় মহাজনপট্রিস্থ জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের সড়কে এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।
ভোলা জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীরের সভাপতিত্বে ও সদস্য সচিব রাইসুল আলমের সঞ্চালনায় মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপির সহ-সভাপতি, সাবেক মন্ত্রী, বীরমুক্তিযোদ্ধা মেজর হাফিজ উদ্দিন আহম্মেদ (অব:) বীরবিক্রম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক সংসদ সদস্য মো. নাজিম উদ্দিন আলম।
এসময় বক্তরা বলেন, আওয়ামী লীগ আজ রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে বলেই, নিরপেক্ষ নির্বাচনকে ভয় পায়। অবৈধ এই সরকারের সীমাহীন দূর্নীতি, অর্থ লুট, মানিলন্ডারিয়ের কারণে দেশের মানুষ তাদের নিত্যপণ্যে ক্রয় ক্ষমতা হারিয়ে ফেলেছে।
বক্তরা বিচার বিভাগের কথা উল্লেখ করে বলেন, দেশের আজ বিচারের নামে প্রহসন করা হচ্ছে। সরকার বিচার বিভাগকে ধ্বংস করেছে। এদেশে আর রাতের বেলার ভোট হবে না, যারা স্বপ্ন দেখছেন অবৈধ প্রক্রিয়ায় ভোটের মাধ্যমে আবারও ক্ষমতায় থাকবো, সেই স্বপ্ন দেশে মানুষ হতে দেবে না।
মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন, ভোলা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিকুর রহমান কিরণ, সাবেক সিনিয়র সহ-সভাপতি আমিনুল ইসলাম খান, সাবেক সাধারন সম্পাদক হারুন আর রসিদ ট্রুম্যান, সাবেক যুগ্ম সাধারন সম্পাদক হুমায়ুন কবির সোপান, ইয়ারুল আলম লিটন, তরিকুল ইসলাম কায়েদ, সাবেক সাংগঠনিক সম্পাদক এনামুল হক, সদর উপজেলা বিএনপির আহবায়ক আসিফ আলতাব, সদস্য সচিব মো. হেলাল উদ্দিন, জেলা যুবদলের সভাপতি জামাল উদ্দিন লিটন, সাধারন সম্পাদক আব্দুর কাদের সেলিম, সাংগঠনিক সম্পাদক মো. মনির হোসেন,ছাত্রদল ভারপ্রাপ্ত সভাপতি জসিম উদ্দিনসহ জেলা, উপজেলা বিএনপিসহ সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
জনতার আওয়াজ/আ আ