মেজাজ হারিয়ে ভক্তকে মারলেন সাকিব - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:৫২, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

মেজাজ হারিয়ে ভক্তকে মারলেন সাকিব

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, মার্চ ১১, ২০২৩ ৬:৩৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, মার্চ ১১, ২০২৩ ৬:৩৯ অপরাহ্ণ

 

ক্রিকেট মাঠে ব্যাটে বলের নৈপুণ্যে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন সাকিব আল হাসান। মাঠের ক্রিকেটে সাকিবের পারফরম্যান্স প্রশংসনীয়।

ওয়ানডে ও টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে সাকিব এখনও বিশ্বসেরা অলরাউন্ডার। টেস্টের আদি ফরম্যাটে সাকিব অলরাউন্ডারদের তালিকায় আছেন তৃতীয় পজিশনে।

খেলোয়াড় হিসেবে সাকিব বিশ্বে প্রশংসনীয় হলেও ব্যক্তি সাকিবের আচরণ নিয়ে রয়েছে রাজ্যের প্রশ্ন।

তারকা খ্যাতি পাওয়ার পর থেকেই একের পর এক শৃঙ্খলা ভঙ্গের মতো কাজ করে যাচ্ছেন সাকিব। নিয়ম-নীতিকে বুড়ো আঙুল দেখিয়ে যাচ্ছেন তিনি।

ক্যামেরাম্যানের ওপর বিরক্ত হয়ে লাইভ ম্যাচে বাজে অঙ্গভঙ্গি, আম্পায়ারের সিদ্ধান্ত পক্ষে না যাওয়ায় স্টাম্পে লাথি, আম্পায়ারকে মারার জন্য তেড়ে যাওয়া, কোচ খালেদ মাহমুদ সুজনকে মারার জন্য তেড়ে যাওয়াসহ সাকিবের বিরুদ্ধে শৃঙ্খলা ভাঙ্গের অসংখ্য অভিযোগ রয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ