কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পদবঞ্চিত যুবদল নেতাদের বিক্ষোভ - জনতার আওয়াজ
  • আজ রাত ১:৫৮, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পদবঞ্চিত যুবদল নেতাদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, মার্চ ১৩, ২০২৩ ১:৪৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, মার্চ ১৩, ২০২৩ ১:৪৫ অপরাহ্ণ

 

নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছে যুবদলের পদবঞ্চিত নেতাকর্মীরা। যুবদলের নবগঠিত কমিটি নিয়ে নানা অভিযোগ এনে এর প্রতিবাদে সোমবার বেলা ১১টার দিকে এ কর্মসূচি পালন করা হয়।

বিক্ষুব্ধ নেতাকর্মীরা বলেন, অনৈতিকভাবে পদায়ন করা এসব অরাজনৈতিক ব্যক্তিদের যুবদলের নতুন কমিটি থেকে বাদ দিয়ে দলের দীর্ঘদিনের রাজপথের পরিক্ষিত নেতাকর্মীদের অন্তর্ভুক্ত করতে হবে।

বিক্ষোভে অংশ নেন যুবদলের সাবেক সহ সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক, ছাত্রদলের সাবেক সহ সভাপতি তারেক উজ জামান, শোয়াইব খন্দকার, আশরাফুর রহমান বাবু, হুমায়ুন কবির, জাকির হোসেন খান, সাজ্জাদ হোসেন উজ্জ্বল, যুগ্ম-সম্পাদক- মিজানুর রহমান সোহাগ, এবিএম মহসিন বিশ্বাস, সাবেক সহ সাধারণ কাজী মেজবাহুল আলম, সহ সাংগঠনিক সম্পাদক রকিবুল হাসান হাওলাদার, সহ সাংগঠনিক সম্পাদক শফিউল আজম, সহ সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম সরকার, সহ সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম, সাবেক বেসরকারি বিশ্ববিদ্যালয় সম্পাদক ইয়াকুব রাজু, সাবেক সহ সম্পাদক খন্দকার রিয়াজ, মাজেদুল ইসলাম মাসুম, রবিউল হাসান আরিফ, জিল্লুর রহমান কাজল, মশিউর রহমান রিয়াদ, সাইদুর রহমান মামুন, আবু জাফর রিপন, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সদস্য নাজমুল হাই রায়হান, যুবদল ঢাকা মহানগর উত্তরের যুগ্ম সম্পাদক হাফিজুর রহমান, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের এবাদুল হক পারভেজ, মো. শাহজাহান আলম প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ