জনবিচ্ছিন্ন সরকার জনগণের সকল অধিকার ছিনিয়ে নিয়েছে : জামায়াত - জনতার আওয়াজ
  • আজ সকাল ১০:২৩, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জনবিচ্ছিন্ন সরকার জনগণের সকল অধিকার ছিনিয়ে নিয়েছে : জামায়াত

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, মার্চ ১৩, ২০২৩ ১:৪৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, মার্চ ১৩, ২০২৩ ১:৪৯ অপরাহ্ণ

 

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, ‘বর্তমান জনবিচ্ছিন্ন সরকার ক্ষমতায় থেকে জনগণের সকল অধিকার ছিনিয়ে নিয়েছে। শুধু তাই নয়, সন্ত্রাসী কর্মকাণ্ড ও দুর্নীতি, অনিয়ম, বিশৃঙ্খলা করে দেশের জনগণের জীবন-যাপনকে দুর্বিষহ করে তুলেছে।’

শনিবার বাংলাদেশ জামায়াতে ইসলামী পটুয়াখালী জেলা শাখার আয়োজনে রোকন সম্মেলন-২০২৩-এ তিনি এসব কথা বলেন।

ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, ‘এবারের রুকন সম্মেলন এমন এক সময় অনুষ্ঠিত হচ্ছে, যখন জামায়াতে ইসলামী এদেশে একটি উল্লেখযোগ্য রাজনৈতিক শক্তি হিসেবে স্বীকৃত। এটাই সরকার ও ইসলাম বিরোধী অন্য শক্তির আতঙ্কের কারণ। সংগঠনের রোকন হচ্ছেন তারা, যারা ঝড়ের গতির সাথে মিশে যাবে না, নদীর স্রোতের সাথে সাঁতরে যাবে না। বরং ওই স্রোতের গতিকেই তারা পাল্টে দিবে। এ জাতির পরিবর্তনের জন্য আমাদেরকে একটা দৃঢ় সিদ্ধান্ত নিয়ে এগিয়ে যেতে হবে।’

ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, ‘প্রশাসনের কতিপয় কর্মকর্তা যারা দায়িত্বে রয়েছেন, আপনারা জামায়াত-শিবিরের মতো সুশৃঙ্খল সংগঠনের দায়িত্ব নিতে পারেন না কেন? মিছিল সমাবেশের জন্য আবেদনের পরে আবেদন করা হলেও অনুমতি মিলছে না।’

জামায়াত নেতা বলেন, ‘দেশের জনগণের ওপরে দুর্ভিক্ষ চলছে। জামায়াতে ইসলামীর আমির দেশের জনগণের মুক্তির ১০ দফা ঘোষণার পর থেকেই বাতিলের গা-জ্বালা যে পরিমাণ বাড়ছে, ইসলামী আন্দোলনের অগ্রগতি ও বলিষ্ঠতার স্বীকৃতিও সে পরিমাণেই আমরা অনুভব করছি। জামায়াতের রোকন সদস্য হিসেবে আপনার আনুগত্যের শৃঙ্খলায় সামান্য ত্রুটি হলে শুধু সংগঠনই নয়, স্বাভাবিক জীবন-যাত্রাও ব্যহত হবে। কারণ এই নিখুঁত পরিকল্পনা মহান আল্লাহ তায়ালা নিজে শিক্ষা দিয়েছেন। আমরা তার পরিকল্পনার মাঝে আছি বলেই সুস্থ-স্বাভাবিক জীবন-যাপন করতে পারছি, আলহামদুলিল্লাহ। আপনারা লক্ষ্য করবেন যে প্রচলিত আইনের শাসন ও সাংবিধানিক সীমা অতিক্রম করে প্রশাসন বিনা ওয়ারেন্টে মিথ্যা মামলায় জামায়াত নেতাকর্মীসহ সাধারণ ব্যবসায়ী, চাকুরিজীবী, সাংবাদিক, শিক্ষকদের বাসা-বাড়িতে অভিযান চালিয়ে গ্রেফতার করে নিয়ে যাচ্ছে। এমনকি গায়েবি মামলায় জামিন পাওয়ার পরও জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খানকে পুনরায় জেলগেট থেকে গ্রেফতার করে আবারো রিমান্ডে নেয়া হয়েছে। এসব গ্রেফতারদের ২৪ ঘণ্টার মধ্যে সাংবিধানিক নিয়ম অনুযায়ী আদালতে না নিয়ে অন্যত্র রেখে অমানবিক নিষ্ঠুর নির্যাতন করা হচ্ছে। জনগণ থেকে বিচ্ছিন্ন সরকার দমন-পিড়নের পথ বেছে নিয়েছে। জনবিচ্ছিন্ন সরকার তাদের ক্ষমতাকে আরো দীর্ঘায়িত করতে দেশের জনগণের ওপরে জুলুম-নির্যাতন বাড়িয়ে দিয়েছে।’

তিনি আরো বলেন, ‘এ সম্মেলনের ঐতিহাসিক গুরুত্ব রয়েছে। বিগত কয়েক বছর জনগণের অধিকার আদায়ের সংগ্রামে জামায়াতে ইসলামী অন্য রাজনৈতিক দলের সাথে যুগপৎ কর্মসূচি নিয়ে যে বলিষ্ঠ ভূমিকা পালন করেছে তাতে জামায়াতের প্রতি দেশের সচেতন নাগরিকের প্রত্যাশা বেড়ে গেছে। জনগণের মৌলিক ও রাজনৈতিক অধিকার আদায়ের জন্য জামায়াত এককভাবে আরো বলিষ্ঠ ভূমিকা নিয়ে এগিয়ে চলুক এটাই রাজনীতি সচেতন মহল জামায়াতের
নেতাদের কাছে জোর দাবি জানাচ্ছেন।’

কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও পটুয়াখালী জেলা শাখার আমির অধ্যাপক শাহ আলমের সভাপতিত্বে এবং পটুয়াখালী জেলা সেক্রেটারি অ্যাডভোকেট মু. নাজমুল আহসান সঞ্চালনায় রোকন সম্মেলনে আরো উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমির অধ্যাপক আ: সালাম খান, জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক মো: আলমগীর হোসাইন ও অধ্যাপক মো: শহিদুল ইসলাম আল কায়সারী, জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক আবুল বাশার সাইফুল্লাহসহ প্রমুখ।

প্রেস বিজ্ঞপ্তি

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ