বরিশালে বিএনপি নেতার বিরুদ্ধে টাকার বিনিময় কমিটি দেওয়ার অভিযোগ - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:২৪, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বরিশালে বিএনপি নেতার বিরুদ্ধে টাকার বিনিময় কমিটি দেওয়ার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, মার্চ ১৩, ২০২৩ ৮:৫৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, মার্চ ১৩, ২০২৩ ৮:৫৭ অপরাহ্ণ

 

বিক্ষুব্ধ নেতা কর্মীদের কুশপুত্তলিকা দাহ ও কার্যালয় ভাংচুর

বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব এ্যাড মীর জাহিদুল কবির জাহিদের বিরুদ্ধে টাকার বিনিময়ে মহানগর বিএনপি ২নং ওয়ার্ড কমিটি গঠনের অভিযোগ উঠেছে। এদিকে এঘটনায় ঝাড়ু মিছিল, কুশঃপুত্তলিকা দাহসহ দলীয় কার্যলয়ে চেয়ার ভাংচুরের ঘটনা ঘটেছে।

সোমবার (১৩ মার্চ) বিকাল ৫টায় নগরীর কাউনিয়া পানির ট্যাঙ্কির সম্মুখ থেকে ওয়ার্ড বিএনপি নেতৃবৃন্দ ও ঘোষিত কমিটির সিনিয়র যুগ্ম আহবায়ক হানিফুল ইসলাম সুমন, রফিক, পরিমল, জামাল, সাদ্দামের নেতৃত্বে ঘোষিত কমিটিতে ত্যাগিদের বাদ দিয়ে ঘোষিত কমিটি মানিনা ও বাতিলের দাবীতে এই বিক্ষোভ ঝাড়ু মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সদররোডস্থ বিএনপি দলীয় কার্যলয়ের সম্মুখে প্রতিবাদ সভা করে সদস্য সচিব মীন জাহিদুল কবিরের কুশঃপুত্তলিকা দাহ করে।

মিছিল শেষে ২ নং ওয়ার্ড ঘোষিত কমিটির সিনিয়র যুগ্ম আহবায়ক সুমন কমিটির বিষয়ে মহানগর বিএনপি সদস্য সচিব এ্যাড. মীর জাহিদুল কবির জাহিদকে অভিযুক্ত করে বলেন মীর জাহিদ কমিটিতে সম্মানজনক পদ দেওয়ার কথা বলে এক লক্ষ টাকা দাবী করেন।

আমরা বিগত দিনে দলের দুঃসময় খেকে কাজ করতে গিয়ে বিভিন্ন সময়ে একাধিক মামলার আসামী ও হাজতবাস করার পরও আমাদের টাকার বিনিময়ে পদ নিতে রাজি না হওয়ায় ওয়ার্ড কমিটি গঠন প্রক্রিয়ায় নিযুক্ত যুগ্ম আহবায়ক মাকসুদুর রহমান মাকসুদ, মহানগর সদস্য আহমেদ জেকি অনুপম মিলে সদস্য সচিব দুই লক্ষ টাকার বিনিময়ে এই কমিটি ঘোষনা করেন।

এর পূর্বে রবিবার রাতে দলীয় কার্যলয়ে মহানগর বিএনপি সদস্য ও দপ্তর সম্পাদক জাহিদুর রহমান রিপন মহানগর বিএনপি আহবায়ক মোঃ মনিরুজ্জামান খান ফারুক ও সদস্য সচিব মীর জাহিদুল কবিরের স্বাক্ষরিত নগরীর ২ নং ওয়ার্ড কমিটি ঘোষনা করা হলে বিএনপি দুঃসময়ের নেতা কর্মীদের বাদ দিয়ে অত্যাগিদের নিয়ে আহবায়ক, সদস্য সচিব,সহ৫ যুগ্ম আহবায়ক ও ২৩ সদস্য বৃন্দ এক আহবায়ক কমিটি ঘোষনা করা হলে ক্ষিপ্ত হয়ে হানিফুল ইসলাম সুমনের নেতৃত্বে দলীয় কার্যলয়ের চেয়ার ভাংচুর করা হয় এসময় দপ্তর সম্পাদক জাহিদুর রহমান রিপন আত্মরক্ষার্থে দলীয় কার্যলয় ত্যাগ করে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ