বিএনপি’র জাতীয় স্থায়ীকমিটির ভার্চুয়াল সভার সিদ্ধান্ত সমূহ - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:১৫, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিএনপি’র জাতীয় স্থায়ীকমিটির ভার্চুয়াল সভার সিদ্ধান্ত সমূহ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, মার্চ ১৪, ২০২৩ ২:২৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, মার্চ ১৪, ২০২৩ ২:২৭ অপরাহ্ণ

 

গত ১৩ মার্চ ২০২৩ তারিখ, সোমবার, রাত ৮.৩০ টায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান।
সভায় উপস্থিত ছিলেন জাতীয় স্থায়ী কমিটির সদস্য যথাক্রমে—
১. ড. খন্দকার মোশাররফ হোসেন
২. ব্যরিস্টার জমির উদ্দিন সরকার
৩. মির্জা আব্বাস
৪. বাবু গয়েশ্বর চন্দ্র রায়
৫. ড. আব্দুল মঈন খান
৬. জনাব নজরুল ইসলাম খান
৭. মির্জা ফখরুল ইসলাম আলমগীর
৮. জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী
৯. জনাব সালাহ উদ্দিন আহমেদ
১০. বেগম সেলিমা রহমান
১১. জনাব ইকবাল হাসান মাহমুদ টুকু
সভায় আলোচ্য বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা শেষে নিন্মে বর্ণিত সিদ্ধান্ত সমূহ গৃহীত হয়।
১। সভায় বিগত ৬ ফেব্রæয়ারি ২০২৩ তারিখে অনুষ্ঠিত জাতীয় স্থায়ী কমিটির ভার্চুয়াল সভায় গৃহীত সিদ্ধান্তসমূহ পঠিত ও অনুমোদিত হয়। মহাসচিব সিদ্ধান্ত সমূহ বাস্তবায়নের অগ্রগতি সম্পর্কে সভাকে অবহিত করেন।
২। সভায়, বিগত ১১ মার্চ ২০২৩ইং বিএনপি ঘোষিত সারা দেশ ব্যাপী জেলা ও মহানগর সমূহে শান্তিপূর্ণ মানববন্ধন আওয়ামী সন্ত্রাসীরা পুলিশের ছত্রছায়ায় কয়েকটি জেলায় আকষ্মিক নেক্কার জনক হামলা চালায়, মৌলভীবাজারে মানববন্ধন কর্মসূচীর শুরুতেই আওয়ামী সন্ত্রাসীরা পুলিশের মদদে বিএনপি নেতা-কর্মীদের উপরে সশস্ত্র হামলা চালায়। হামলায় মৌলভীবাজার জেলা বিএনপি’র সভাপতি এবং কেন্দ্রীয় নেতা নাছের রহমানসহ প্রায় ২৫জন মারাত্মকভাবে আহত হন। নাছের রহমানকে হাসপাতালে ভর্তি করা হয়। কয়েক জনের অবস্থা আশংকা জনক। বিনা কারনে এই হামলা নেক্কার জনক। সভায় এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয় এবং অবিলম্বে হামলাকারীদের সনাক্ত করে আইনের আওতায় আনার দাবী জানানো হয়।
৩। সভায়, চলতি অর্থ বছরের ৬ মাস রেন্টাল ও আইপিপি কেন্দ্রগুলোতে ৭০% উৎপাদন বন্ধ থাকলেও ক্যপাসিটি চার্জের পিছনে প্রায় ২১৬ কোটি ডলার প্রদান করতে হবে। সভায় বারবার সরকারকে সর্তক করা সত্তে¡ও এই দূর্নীতি পরায়ন সরকার নিজেদের সম্পদ বৃদ্ধি করার লক্ষে এই চরম ক্ষতিকর চুক্তিগুলো বাতিল না করে অতিরিক্ত ব্যয় করেই চলেছে যা দেশের অর্থনীতির জন্য মারাত্মক ক্ষতিকর। উপরন্তো আদানী গ্রæপের সঙ্গে উচ্চ মূল্যে বিদ্যুৎ আমদানীর চুক্তি দেশের স্বার্থ বিরোধী হওয়া স্বত্তে¡ও জনমতকে উপেক্ষা করে পরীক্ষামূলক ভাবে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানী বাংলাদেশের স্বার্থ বিরোধী এবং জনমতের উপর চপেটাঘাত, যা কোন মতেই জনগণ মেনে নিবে না। এই সভা অবিলম্বে আদানি গ্রæপের সঙ্গে বিদ্যুৎ আমদানী চুক্তি ও ক্ষতিকর সকল রেন্টাল ও আইপিপি চুক্তি বাতিলের জন্য জোর দাবী জানাচ্ছে।
৪। সভায়, আগামী ২৪ মার্চ ২০২৩, পবিত্র রমজান শুরুর সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। সভায় সিদ্ধান্ত হয় যে, পূর্বের বৎসরগুলোর মত এবারও এতিম ও আলেম ওলামাদের, পেশাজীবিদের, বিশিষ্ট নাগরিক ও রাজনৈতিক নেতৃবৃন্দের ও বাংলাদেশে অবস্থিত কূটনৈতিকদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করা হবে। এ বিষয়ে মাননীয় চেয়ারপার্সন-এর কার্যালয় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।
৫। সভায়, আগামী ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালনের সিদ্ধান্ত গৃহীত হয়। এ বিষয়ে কেন্দ্রীয় কার্যালয় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।
৬। সভায়, এই অনির্বাচিত, দূর্নীতি পরায়ন ফ্যসিষ্ট সরকারের দূর্নীতির খতিয়ান জন সম্মুখে উম্মোচন করার লক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়।
৭। সভায়, সম্প্রতি যমুনা নদীকে সংকুচিত করবার একটি ভয়াবহ ক্ষতিকর প্রকল্প গ্রহণ করা নিয়ে আলোচনা হয়। সভা মনেকরে এই প্রকল্প বাংলাদেশের পরিবেশ, প্রকৃতি, জনগণের জীবিকা, জলবায়ুর মারাত্মক ক্ষতি করবে। এই ধরনের আত্মহননকারী সিদ্ধান্ত বাতিল করার জোর দাবী জানানো হয়।
৬। বিস্তারিত আলোচনা শেষে সভাপতি উপস্থিত সদস্যবৃন্দকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ