ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর পরীক্ষা বাতিলে অভিভাবকদের উদ্বেগ - জনতার আওয়াজ
  • আজ সকাল ৯:৩১, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর পরীক্ষা বাতিলে অভিভাবকদের উদ্বেগ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, মার্চ ১৫, ২০২৩ ৭:৫১ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, মার্চ ১৫, ২০২৩ ৭:৫১ পূর্বাহ্ণ

 

নতুন কারিকুলাম অনুযায়ী ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর পরীক্ষা বাতিল করার নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর মাউশি। নতুন কারিকুলামে ক্লাস পরীক্ষা বা কোনো প্রকার মডেল টেস্টও নেয়া যাবে না। পরীক্ষা বাতিলের এমন নির্দেশনায় উদ্বেগ প্রকাশ করেছেন অভিভাবক। তারা বলছেন, শিক্ষার্থীরা এমনিতেই পড়ার টেবিলে বসে না। এখন যদি পরীক্ষাও বাতিল করা হয় তা হলে তো আমাদের সন্তানদের পড়ালেখাতেই আর ফেরানো যাবে না।

অন্য দিকে শিক্ষাবিদরা বলছেন, পরীক্ষা অবশ্যই থাকবে বা রাখতে হবে। তবে এই পরীক্ষা পদ্ধতির হয়তো পরিবর্তন আনতে হবে। আর পরীক্ষা নামের ভীতি দূর করতেই মূলত নতুন কারিকুলামে পরীক্ষা শব্দটি বাদ দিয়ে বরং সামষ্টিক মূল্যায়নের কথা বলা হয়েছে। আর অভিভাবকদের উদ্বেগের বিষয়টিও একেবারে অমূলক নয়। শিক্ষকরা যদি অভিভাবকদের সাথে রেখে মূল্যায়ন পদ্ধতিতেও তাদের মতামত নিতে পারেন তাহলেই শিক্ষার্থীরা পরীক্ষা ভিতি কাটিয়ে উঠে আনন্দের সাথে শিক্ষালাভ করতে পারবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ