'মানুষ' কবে হবো : শহীদুল্লাহ ফরায়জী - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:৪৯, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

‘মানুষ’ কবে হবো : শহীদুল্লাহ ফরায়জী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, মার্চ ১৬, ২০২৩ ১১:৪৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, মার্চ ১৬, ২০২৩ ১১:৪৬ অপরাহ্ণ

 

ধার করা জ্ঞানে
জ্ঞানী হলাম
বিস্ময়কর অভিজ্ঞতায়
দার্শনিক হলাম
তারপর মানুষ কবে হবো?

ধর্মের পরিচয়ে মসজিদ,
মন্দির, গুরুদুয়ারায় গেলাম
শুধু ‘মানুষ’ পরিচয়ে
পরিচিত হবো কবে
অনির্বাণ আলোক শিখায়
পরিণত হবো কবে?

অপ্সরীর রূপে
ডানা ঝাপটিয়ে
লোভের কারবারি হলাম,
কিন্তু ভেদ পার্থক্য মুছে
মানুষের মত মানুষ
হবো কবে?

অন্যায়ে, ক্রসফায়ারে
বীরত্বের পদক পেলাম
আত্মশোধনে সাধু পুরুষের
তকমা পেলাম
অথচ ‘মানুষ’ হিসেবে
কোন পদচিহ্ন নেই আমার।

অগণিত মাটি খুঁড়ে
হীরকের অনুসন্ধান করি
অথচ ‘করুণা’ কুড়াতে
হৃদয় খুঁড়ি না,
বিবেকের আয়নায়
কোনোদিন মুখ দেখি না।

কত বড় মাপের হলাম
আকাশ ছোঁয়া উচ্চতার
উপকরণ হলাম
‘মানুষ’ হিসেবে আবর্জনার
স্তূপেই রয়ে গেলাম।

পাখি উড়ে যাবে
আপন মহিমায় নীরবে
দেহখাঁচা ছিন্নভিন্ন হয়ে
বিলীন হবে,
মানুষ হবো কবে?

faraizees@gmail.com

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ