নয়াপল্টনে জড়ো হচ্ছেন বিএনপির নেতাকর্মীরা - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:৪৫, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নয়াপল্টনে জড়ো হচ্ছেন বিএনপির নেতাকর্মীরা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, মার্চ ১৮, ২০২৩ ১:৪৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, মার্চ ১৮, ২০২৩ ১:৪৯ অপরাহ্ণ

 

বর্তমান সরকারের পদত্যাগ, নেতাকর্মীদের হত্যার প্রতিবাদ ও নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারসহ ১০ দফা এবং বিদ্যুৎসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য কমানোর দাবিতে প্রতিবাদ সমাবেশ করছে বিএনপি। দুপুর ২টায় এ কর্মসূচি শুরু হওয়ার কথা রয়েছে।

শনিবার বেলা বাড়ার সাথে সাথে নয়াপল্টন ও এর আশপাশের এলাকা বিএনপি নেতাকর্মীদের উপস্থিতিতে সরগরম হয়ে উঠে।

দুপুর ২টায় সমাবেশ ও মিছিল শুরুর কথা থাকলেও ১টার পর থেকে নয়াপল্টনে জড়ো হতে থাকেন নেতাকর্মীরা। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ছোট ছোট মিছিল আসতে থাকে নয়াপল্টনে। তাদের স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠেছে নয়াপল্টন।

ঢাকার দুই মহানগরের প্রতিবাদ সমাবেশে মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমান উল্লাহ আমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আরো উপস্থিত থাকবেন স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা। সঞ্চালনায় থাকবেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক ও দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনু।

এদিকে, সমাবেশকে কেন্দ্র করে নয়াপল্টন এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ