৩ ঘণ্টা থানায় অবস্থান শাকিবের, মামলা নেয়নি পুলিশ - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১:০৪, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

৩ ঘণ্টা থানায় অবস্থান শাকিবের, মামলা নেয়নি পুলিশ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, মার্চ ১৯, ২০২৩ ৯:২৮ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, মার্চ ১৯, ২০২৩ ৯:২৮ পূর্বাহ্ণ

 

চিত্রনায়ক শাকিব খানের বিরুদ্ধে সিনেমার শুটিংয়ে সিডিউল ফাঁসানো ও সহ-নারী প্রযোজককে ধর্ষণের মতো গুরুতর অভিযোগ তুলেছেন রহমত উল্লাহ নামের এক প্রযোজক। অস্ট্রেলিয়ায় ‘অপারেশন অগ্নিপথ’ সিনেমার শুটিং চলাকালীন এ ঘটনা ঘটে বলেও জানান তিনি। তাই ক্ষুব্ধ হয়ে রবিবার (১৯ মার্চ) প্রথম প্রহরে ওই প্রযোজকের বিরুদ্ধে মানহানির মামলা করতে রাজধানীর গুলশান থানায় যান শাকিব খান।

কিন্তু ‘আবেদন ত্রুটিপূর্ণ’ হওয়ায় মামলা নেয়নি পুলিশ। তাকে আবেদনপত্র সংশোধনের পরামর্শ দেয়া হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন গুলশান থানার ওসি (অপারেশন) মো. আমিনুল ইসলাম।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ