দেশে ফিরলেন মাহিয়া মাহির স্বামী রকিব - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:১৮, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

দেশে ফিরলেন মাহিয়া মাহির স্বামী রকিব

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, মার্চ ১৯, ২০২৩ ২:৩৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, মার্চ ১৯, ২০২৩ ২:৩৯ অপরাহ্ণ

 

ঢালিউডের জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহির স্বামী গাজীপুর মহানগরের বাসন থানা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ব্যবসায়ী রকিব সরকার দুই মামলার গ্রেফতারি পরোয়ানা নিয়ে পবিত্র ওমরাহ পালন শেষে দেশে ফিরেছেন।

আজ (১৯ মার্চ) সকাল পৌনে ১০টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন তিনি। বিমানবন্দরে তাকে স্বাগত জানান তার স্ত্রী মাহি। সেখান থেকে ঢাকায় তার বাসভবনে চলে যান।

বিষয়টি নিশ্চিত করে সংবাদমাধ্যমকে রকিব সরকার বলেন, আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। তাই মিথ্যা মামলাগুলো আইনিভাবেই মোকাবিলা করবো। সত্যের জয় হবে। আমি কোনো অপরাধ করিনি।

এর আগে শনিবার (১৮ মার্চ) সকালে ওমরাহ শেষে ঢাকায় আসেন তার স্ত্রী মাহিয়া মাহি। বিমানবন্দর থেকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ তাকে গ্রেফতার করে বাসন থানায় নিয়ে যায়। পরে সেখান থেকে তাকে কারাগারে পাঠানো হয়। দুপুর পৌনে ২টার দিকে তাকে গাজীপুর জেলা কারাগারে নেওয়া হয়। পরে বিকেল ৫টার দিকে মাহির আইনজীবীরা আদালতে তার জামিন আবেদন করলে আদালত জামিন দেন। পরে রাত সাড়ে ৮টার দিকে তিনি কারাগার থেকে মুক্তি লাভ করেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ