সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে ঢাকায় ফিরলেন হিরো আলম - জনতার আওয়াজ
  • আজ সকাল ৬:২০, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে ঢাকায় ফিরলেন হিরো আলম

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, মার্চ ১৯, ২০২৩ ২:৫১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, মার্চ ১৯, ২০২৩ ২:৫১ অপরাহ্ণ

 

সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে দেশে ফিরেছেন বহুল আলোচিত-সমালোচিত আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। আজ (১৯ মার্চ) সকাল ৮টা ১০ মিনিটে এমিরেটস এয়ারলাইনসের একটি বিমানে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তিনি।

সকাল ১০টার দিকে হিরো আলম মোবাইলে জানান, মাত্রই তিনি ইমিগ্রেশনের কাজ শেষ করেছেন। বাইরে অনেক গণমাধ্যমকর্মী। তিনি কেন আরাভ খানের সোনার দোকান উদ্বোধন করতে দুবাই গিয়েছিলেন, সে বিষয়ে গণমাধ্যমে বিস্তারিত কথা বলবেন।

হিরো আলম বলেন, ‘ঢাকার উদ্দেশ্যে বিমানে রওনা দেওয়ার আগে শনিবার (১৮ মার্চ) বিকেলে দুবাইয়ে মরুভূমিতে পবিত্র রমজান উপলক্ষে নিজের গাওয়া ইসলামিক গানের মিউজিক ভিডিওর শুটিং শেষ করেছি। রমজানে এবার চমক হিসেবে আমার গাওয়া ইসলামিক গান থাকবে।’

বর্তমানে হিরো আলমের হাতে পাঁচটি সিনেমা রয়েছে। এর বাইরে বিভিন্ন ইভেন্ট ও স্টেজ শো নিয়ে ব্যস্ত সময় পার করছেন হিরো আলম। এর মধ্যে দুবাইয়ে একটি সোনার দোকান উদ্বোধন করতে গিয়েছিলেন তিনি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ