পল্টনে বাম গণতান্ত্রিক জোটের অবস্থান কর্মসূচিতে পুলিশ লাঠিচার্জ - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:০৫, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

পল্টনে বাম গণতান্ত্রিক জোটের অবস্থান কর্মসূচিতে পুলিশ লাঠিচার্জ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, মার্চ ২৮, ২০২২ ৮:০৮ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, মার্চ ২৮, ২০২২ ৮:০৮ পূর্বাহ্ণ

 

স্টাফ করেসপন্ডেন্ট

রাজধানীর পল্টনে বাম গণতান্ত্রিক জোটের অবস্থান কর্মসূচিতে পুলিশ লাঠিচার্জ ও জলকামান ব্যবহার করেছে। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে বাম জোটের নেতাকর্মীরা।
এসময় বিপরীতে জোটের নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুঁড়েন। এরপর পুলিশও পাল্টা ইটপাটকেল ছুঁড়েন এবং লাঠিচার্জ করে।

সোমবার (২৮ মার্চ) বেলা সোয়া ১১টার পর এ ঘটনা ঘটে।

হরতাল পালনে জোটের নেতাকর্মীরা পল্টন মোড়ের এক পাশে অবস্থান নিয়ে রাস্তা বন্ধ করে দেয়। এসময় পুলিশ রাস্তা ছাড়তে বললে হরতাল পালনকারীরা ক্ষুব্ধ হয়ে ইটপাটকেল নিক্ষেপ করে বলে অভিযোগ করেছে পুলিশ।

এরপর পুলিশ পুলিশ লাঠিচার্জ করে ও জলকামান নিক্ষেপ করে। এতে নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে যান। বর্তমান পল্টন এলাকায় যানচলাচল স্বাভাবিক।

এ বিষয়ে জানতে চাইলে পল্টন থানার অফিসার ইনচার্জ মো. সালাহউদ্দীন মিয়া বলেন, হরতাল সমর্থনকারীরা প্রথমে পুলিশকে আক্রমণ করে হামলা করে। এরপর পুলিশ বাধ্য হয়ে জলকামান ব্যবহার করে ছত্রভঙ্গ করে দেয়। বর্তমান পল্টন এলাকায় যানচলাচল স্বাভাবিক।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ