অবিলম্বে দিনকালের প্রকাশনা ফিরিয়ে ফিরিয়ে দিতে জেলা প্রশাসককে চিঠি - জনতার আওয়াজ
  • আজ রাত ১:৫৭, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

অবিলম্বে দিনকালের প্রকাশনা ফিরিয়ে ফিরিয়ে দিতে জেলা প্রশাসককে চিঠি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, মার্চ ২১, ২০২৩ ২:৩১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, মার্চ ২১, ২০২৩ ২:৩১ অপরাহ্ণ

 

অবিলম্বে দৈনিক দিনকালের প্রকাশনা ফিরিয়ে দিতে আবারও জেলা প্রশাসককে চিঠি দিয়েছেন পত্রিকাটির ব্যবস্থাপনা সম্পাদক এডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস। গতকাল (মঙ্গলবার) ঢাকা জেলা প্রশাসকের নিকট তিনি আবারও আবেদন করেন।

শামছুর রহমান বলেন, ‘বিগত ১৯ ফেব্রুয়ারী থেকে পত্রিকাটির প্রকাশনা বন্ধ রয়েছে। এর আগে পত্রিকাটির প্রকাশক পরিবর্তন করে জেলা প্রশাসককে চিঠি দেওয়া হয়েছে। পত্রিকাটি বন্ধ করে দেওয়ায় জাতিসংঘ উদ্বেগ জানিয়েছে। সরকারের সমালোচনা করে দেশি-বিদেশি অসংখ্য গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। ঢাকাসহ সারাদেশে সাংবাদিকরা বিক্ষোভ অব্যাহত রেখেছে। কিন্তু এখনও সরকারের টনক নড়ছে না।’

শামছুর রহমান আরও বলেন, ‘পত্রিকা বন্ধ থাকায় একদিকে যেমন পত্রিকার পাঠকরা খবর থেকে বঞ্চিত রয়েছেন অন্যদিকে ১ হাজার ৫০০ সাংবাদিক, কর্মকর্তা, কর্মচারী আর্থিক অনিশ্চয়তার মধ্যে পড়েছেন। তাই পত্রিকাটি প্রকাশনা ফিরিয়ে দিতে জেলাপ্রশাসক বরাবর আবারও আবেদন দেওয়া হয়েছে।’ তিনি অবিলম্বে নতুন প্রকাশক এডভোকেট আহমদ আযম খানকে পত্রিকাটির প্রকাশনা ফিরিয়ে দেওয়ার দাবি জানান।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ