আবারো জেল গেট থেকে সরাফত আলী সপুকে গ্রেফতারের অভিযোগ - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১:০৯, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আবারো জেল গেট থেকে সরাফত আলী সপুকে গ্রেফতারের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, মার্চ ২২, ২০২৩ ২:০২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, মার্চ ২২, ২০২৩ ২:০২ অপরাহ্ণ

 

বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপুকে আবারো কেরানীগঞ্জ কারাগারের জেল গেট থেকে গ্রেফতাররের অভিযোগ পাওয়া গেছে। দীর্ঘ দিন কারাভোগের পর গতকাল মঙ্গলবার সন্ধ্যায় জামিনে মুক্তি পেয়েছিলেন তিনি।

আজ বুধবার এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার।

বিএনপি নেতা সপুর স্ত্রী আঞ্জুমান আরা বেগমের বরাত দিয়ে তিনি বলেন, গতকাল সন্ধ্যায় জামিনে মুক্তি পাওয়ার কথা ছিল সপুর। কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে কারাগারের ভেতর থেকেই বের হতে দেয়া হয়নি বিএনপির এই নেতাকে। সময় পেরিয়ে সন্ধ্যা ৭টা বেজে গেলে সপুর স্ত্রী কারা কর্তৃপক্ষের কাছে সপুর কারাগার থেকে বের হতে বিলম্বের কারণ জানতে চাইলে কারা কর্তৃপক্ষ জানায়, মীর সরাফত আলী সপুকে পুনরায় পল্টন থানার একটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

এর আগে গত ১৭ ফেব্রুয়ারি বিএনপি নেতা মীর সরাফত আলী সপু জামিন পেলে তাকে জেলগেট থেকে গ্রেফতার করে পুলিশ।

উল্লেখ্য, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক ও ঢাকা কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি মীর সরফত আলী সপুকে ধানমন্ডির বাসা থেকে তুলে নিয়ে গিয়ে গ্রেফতার করে পুলিশ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ