ক্ষমতাসীন আ'লীগ পুলিশ ও আমলা নির্ভরশীল রাজনৈতিক দল : জাগপা - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:৫০, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ক্ষমতাসীন আ’লীগ পুলিশ ও আমলা নির্ভরশীল রাজনৈতিক দল : জাগপা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, মার্চ ২৩, ২০২৩ ৭:৪১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, মার্চ ২৩, ২০২৩ ৭:৪১ অপরাহ্ণ

 

ক্ষমতাসীন আওয়ামী লীগকে পুলিশ ও আমলা নির্ভরশীল রাজনৈতিক দল হিসেবে আখ্যায়িত করেছেন ১২ দলীয় জোট শরিক জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান। তিনি বলেন, আওয়ামী লীগের পায়ের তলায় এখন মাটি নেই। তারা এখন খাদের কিনারায় এসে চোরাবালির ওপর দাঁড়িয়ে আছে। যে কোনো সময় ক্ষমতাসীনদের পতন শুরু হবে।

আজ বৃহস্পতিবার রাজধানীর আসাদগেটের জিইউপি মিলনায়তনে ‘২৩ মার্চ পতাকা দিবস ও শফিউল আলম প্রধান’-শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তাসমিয়া প্রধান।

তিনি বলেন, ক্ষমতার জোরে দেশ চালাতে শেখ হাসিনার অসুবিধা না হলেও আওয়ামী লীগের পতনের পরে যে অসুবিধা সৃষ্টি হবে তাতে ‘পালাও পালাও’ আওয়াজ শুনতে জনগণের খুব ভালোই লাগবে। তাই বলছি, ক্ষমতার অপব্যবহার বন্ধ করুন। চাঁদাবাজি, দুর্নীতি, গুম-খুন ও অর্থপাচার বন্ধ করুন। দেশ ও দেশের মানুষকে ভালোবাসুন।

দেশ ও জনগণের জন্য আজ একজন মজলুম জননেতা শফিউল আলম প্রধানের বড়ই অভাব রয়েছে বলে মন্তব্য করেন জাগপা সভাপতি।

জাগপার সহসভাপতি রাশেদ প্রধানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইকবাল হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জাগপার প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, সৈয়দ শফিকুল ইসলাম, কেন্দ্রীয় নেতা রিয়াজ রহমান, যুব জাগপার সভাপতি নজরুল ইসলাম বাবলু, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম, জাগপা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র সরকার, যুবনেতা সাহাবু উদ্দিন সাবু, জনি নন্দী, আসাদুজ্জামান নুর, অমিত প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ