২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিএনপি’র কর্মসূচি - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:০৮, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিএনপি’র কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, মার্চ ২৪, ২০২৩ ৯:৩৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, মার্চ ২৪, ২০২৩ ৯:৩৬ অপরাহ্ণ

 

১। ২৫ মার্চ ২০২৩, শনিবার সকাল ১১ টায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে মহানগর নাট্যমঞ্চে বিএনপি’র উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন বীর মুক্তিযোদ্ধা ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং প্রধান অতিথি থাকবেন বীর মুক্তিযোদ্ধা ও বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। বক্তব্য রাখবেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্যবৃন্দসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
২। ২৬ মার্চ ২০২৩, রবিবার সকাল ৭ টায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিএনপি চেয়ারপার্সনের গুলশানস্থ কার্যালয় থেকে দলের জাতীয় নেতৃবৃন্দসহ সর্বস্তরের নেতাকর্মীরা জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশ্যে যাত্রা এবং জাতীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ করবেন। পুস্পস্তবক অর্পণ শেষে ঢাকায় ফিরে এসে মহান স্বাধীনতার ঘোষক ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর মাজারে দলের জাতীয় নেতৃবৃন্দ ও সর্বস্তরের নেতাকর্মীরা পুস্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করবেন। ঐদিনই মাজার প্রাঙ্গণে জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে দোয়া অনুষ্ঠিত হবে।
৩। ২৭ মার্চ ২০২৩, সোমবার সকাল ১১ টায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের উদ্যোগে নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ‘মুক্তিযোদ্ধা গণসমাবেশ’ অনুষ্ঠিত হবে।
উক্ত কর্মসূচিগুলোতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণকে অংশগ্রহণ করার জন্য অনুরোধ করা হলো।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ