মাসব্যাপী গণ-ইফতার কার্যক্রম হাতে নিয়েছে গণঅধিকার পরিষদ - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:১৭, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

মাসব্যাপী গণ-ইফতার কার্যক্রম হাতে নিয়েছে গণঅধিকার পরিষদ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, মার্চ ২৪, ২০২৩ ১০:১১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, মার্চ ২৪, ২০২৩ ১০:১১ অপরাহ্ণ

 

পবিত্র মাহে রমজানে ইফতার কার্যক্রম মাসব্যাপী চলমান থাকবে বলে জানিয়েছেন গণঅধিকার পরিষদ দলের যুগ্ম আহ্বায়ক ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ।

শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি এ তথ্য জানান।

তিনি জানান, আজ পহেলা রমজান গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ৫০০ জনকে ইফতার করানো হয়েছে এবং এ কার্যক্রম মাসব্যাপী চলমান থাকবে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গণ ইফতার কার্যক্রমের সমন্বয়ক মো: তারেক বলেছেন, গণ অধিকার পরিষদের গণ-ইফতার কার্যক্রম মাসব্যাপী চলবে, গণ অধিকার পরিষদের শুভাকাঙ্ক্ষীরা এই ইফতার কার্যক্রমে সহায়তা করছেন। সাধারণ মানুষের জন্য কিছু করতে পেরে আমরা আনন্দিত। আমরা আশা করছি, অর্থাভাবে বন্ধ হবে না গণ-ইফতার আয়োজন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ