ডালিয়া লাকুরিয়া’র পিতার মৃত্যতে মির্জা ফখরুল ইসলামের শোক - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১:০১, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ডালিয়া লাকুরিয়া’র পিতার মৃত্যতে মির্জা ফখরুল ইসলামের শোক

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, মার্চ ২৫, ২০২৩ ৫:১৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, মার্চ ২৫, ২০২৩ ৫:১৪ অপরাহ্ণ

 

যুক্তরাজ্য বিএনপি’র প্রচার সম্পাদক ডালিয়া লাকুরিয়া’র পিতা শহিদুল ইসলাম লাকুরিয়া বার্ধক্যজনিত কারণে লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। শহিদুল ইসলাম লাকুরিয়া’র মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ এক শোকবার্তায় বিএনপি মহাসচিব বলেন, “শহিদুল ইসলাম লাকুরিয়া’র মৃত্যুতে আমি তার শোকসন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সহমর্মিতা জ্ঞাপন করছি। সৎ, সজ্জন ও ধার্মিক ব্যক্তি হিসেবে তাকে এলাকার সকলেই সম্মান ও শ্রদ্ধা করতেন। দোয়া করি-মহান রাব্বুল আলামীন যেন তাকে জান্নাত নসীব এবং শোকাহত পরিবারের সদস্যদেরকে ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন।”
বিএনপি মহাসচিব শোকবার্তায় শহিদুল ইসলাম লাকুরিয়া’র বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ