ঝিনাইদহে গণহত্যা দিবস পালিত আর্ন্তজাতিক স্বীকৃতি দাবী - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:০৫, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ঝিনাইদহে গণহত্যা দিবস পালিত আর্ন্তজাতিক স্বীকৃতি দাবী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, মার্চ ২৫, ২০২৩ ৫:৩২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, মার্চ ২৫, ২০২৩ ৫:৩২ অপরাহ্ণ

 

ঝিনাইদহ প্রতিনিধিঃ
বিস্তারিত কর্মসুচির মধ্য দিয়ে ঝিনাইদহে গনহত্যা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে স্থানীয় শিল্পকলা একাডেমি মিলনায়তে আলোচনা সভায় আয়োজন করা হয়। জেলা প্রশাসন এ কর্মসুচির আয়োজন করে। জেলা প্রশাসক জেলা প্রশাসক মনিরা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য আব্দুল হাই, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য খালেদা খানম, জেলা প্রশাসক মনিরা বেগম, ঝিনাইদহ পৌরসভার মেয়র কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজল, সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মকবুল হোসেনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। বক্তারা, গণহত্যা দিবসের প্রেক্ষাপট ও তাৎপর্য তুলে ধরে আন্তর্জাতিক ভাবে বাংলাদেশের গণহত্যাকে স্বীকৃতি দিতে এবং গণহত্যাকে কঠোর ভাষায় নিন্দা করার আহবান জানান।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ