ভোলার মনপুরায় স্বাধীনতা দিবস উপলক্ষে যুবদলের দোয়া মাহফিল - জনতার আওয়াজ
  • আজ রাত ১:৫৯, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ভোলার মনপুরায় স্বাধীনতা দিবস উপলক্ষে যুবদলের দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, মার্চ ২৬, ২০২৩ ৮:১১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, মার্চ ২৬, ২০২৩ ৮:১১ অপরাহ্ণ

 

কামরুজ্জামান শাহীন,ভোলা॥
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে মনপুরা উপজেলা যুবদলের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ( ২৬ মার্চ) বাদ আসর উপজেলার হাজির হাট উত্তর বাজার জামে মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে বক্তব্য রাখেন মনপুরা উপজেলা যুবদলের আহ্বায়ক মো. শামসুদ্দিন আহমেদ মোল্লা।
মহান স্বাধীনতা যুদ্ধে শহীদের ও স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত এবং বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য, কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি ও চরফ্যাশন-মনপুরার মা, মাটির নেতা মোহাম্মদ নূরুল ইসলাম নয়নের অসুস্থ পিতা মো. মহিউদ্দিন ক্কারীর সুস্থতা কামনা ও দেশ জাতি ও মুসলিম উম্মাহ হে’র শান্তি এবং নিহত, আহত ও কারাবন্দী নেতাকর্মীদের মুক্তি কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল খালেক সেলিম মোল্লা, বিএনপি নেতা ইলিয়াস হায়দার যুবদলের উপজেলা সদস্য সচিব মো. আব্দুর রহিম সিনিয়র যুগ্ম আহবায়ক মো.কামাল উদ্দিন যুবদল নেতা শরীফ হোসেন রানী ইলিয়াস মিয়া মোহাম্মদ মিজানুর রহমান প্রমূখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ