কক্সবাজারে স্বাধীনতা দিবস উপলক্ষে আ.লীগের আলোচনা সভা অনুষ্ঠিত - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:১৭, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

কক্সবাজারে স্বাধীনতা দিবস উপলক্ষে আ.লীগের আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, মার্চ ২৬, ২০২৩ ১১:৩৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, মার্চ ২৬, ২০২৩ ১১:৩৮ অপরাহ্ণ

 

মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে কক্সবাজার জেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৬ মার্চ) বিকেলে পাবলিক লাইব্রেরি মাঠে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি এড ফরিদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তারা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্ভীক নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে। এখন তারই সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার সাহসী নেতৃত্বে দেশ দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। এই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকাকে বিজয়ী করে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।

এসময় সাবেক সংসদ সদস্য এথিন রাখাইন, সাবেক জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালাউদ্দিন সিআইপি, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট রনজিত দাশ, কক্সবাজার পৌর আওয়ামী লীগের সভাপতি নজিবুর ইসলাম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উজ্জ্বল করসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্ধরা উপস্থিত ছিলেন।

এর আগে সকালে দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন, কেন্দ্রীয় শহীদ মিনার ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন দলটির নেতাকর্মীরা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ