ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:২৫, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, মার্চ ৩০, ২০২৩ ১:১৪ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, মার্চ ৩০, ২০২৩ ১:১৪ পূর্বাহ্ণ

 

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কোলা ইউনিয়ন বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল হয়েছে। আজ বুধবার উপজেলার গাজীর বাজার মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ দোয়া ও ইফতার মাহফিল হয়।

কোলা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি গোলাম সরোয়ার মোল্লার সভাপতিত্বে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক মাহাবুবার রহমান, যুগ্ম আহ্বায়ক ডা. নুরুল ইসলাম, তবিবুর রহমান মিনি, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম তোতা, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম সাইদুল, সাবেক ইউপি চেয়ারম্যান ইলিয়াস রহমান মিঠু, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন, জবেদ আলী, মোহাম্মদ আলী জিন্নাহসহ স্থানীয় ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, তাঁতীদল, শ্রমিক দল ও মৎস্যজীবী দলের নেতাকর্মী।

প্রধান অতিথি সাইফুল ইসলাম ফিরোজ বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা এবং এই সরকারের অত্যাচার-নির্যাতনে নিহত ও পঙ্গুত্ব বরণ করা নেতাকর্মীদের জন্য এই দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। উপজেলার ১১টি ইউনিয়নে পর্যায়ক্রমে ইফতার ও দোয়া মাহফিল হবে বলে জানান তিনি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ