যুবলীগ সম্পাদক নিখিলের কুশপুত্তলিকা দাহ - জনতার আওয়াজ
  • আজ রাত ২:০০, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

যুবলীগ সম্পাদক নিখিলের কুশপুত্তলিকা দাহ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, মার্চ ৩১, ২০২৩ ৭:৩৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, মার্চ ৩১, ২০২৩ ৭:৩৭ অপরাহ্ণ

 

বিএনপির প্রয়াত ভাইস চেয়ারম্যান, অবিভক্ত ঢাকার সাবেক মেয়র ও মুক্তিযুদ্ধের গেরিলা সংগঠক বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকাকে নিয়ে অশোভন বক্তব্য দেওয়ার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে সাদেক হোসেন খোকা স্মৃতি সংসদ। আজ শুক্রবার বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এ বিক্ষোভ মিছিল শুরু হয়। পরে মিছিলটি নাইটিঙ্গেল মোড় ঘুরে আবার বিএনপির কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

বিক্ষোভ শেষে খোকাকে নিয়ে অশোভন বক্তব্য দেওয়ার প্রতিবাদে যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের কুশপুত্তলিকা দাহ করা হয়। এ ছাড়া একজন বীর মুক্তিযোদ্ধাকে নিয়ে অশোভন বক্তব্য দেওয়ায় অবিলম্বে বক্তব্যদাতাকে শাস্তির আওতায় আনার দাবি জানানো হয়।

এদিকে সাদেক হোসেন খোকা স্মৃতি সংসদের ব্যানারে কর্মসূচি হলেও এতে মূলত যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা অংশ নেন। এর মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আব্দুর রহিম ভূঁইয়া, কবি নজরুল সরকারি কলেজ শাখার সিনিয়র সহসভাপতি খন্দকার ইরফান আহমেদ ফাহিম, তিতুমীর সরকারি কলেজের সাংগঠনিক সম্পাদক আকরাম হোসেন, গেণ্ডারিয়া থানা যুবদলের সদস্য সচিব জনি ভূঁইয়া, যুবদল নেতা শফিক উদ্দিন নয়ন, ওয়ারী থানা ছাত্রদলের আহ্বায়ক তৌকির আহমেদ হৃদয়, সদস্য সচিব নাঈম আহমেদসহ স্থানীয় ছাত্রদল, যুবদলের বিভিন্ন স্তরের নেতাকর্মী।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ