দাবি আদায়ে আন্দোলন তীব্র করার আহ্বান বিএনপি নেতার - জনতার আওয়াজ
  • আজ রাত ১:১৪, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

দাবি আদায়ে আন্দোলন তীব্র করার আহ্বান বিএনপি নেতার

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, এপ্রিল ৪, ২০২৩ ৩:১৭ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, এপ্রিল ৪, ২০২৩ ৩:১৭ পূর্বাহ্ণ

 

গণদাবি অগ্রাহ্য করে সরকার একতরফা নির্বাচনের পথে হাঁটলে উদ্ভূত পরিস্থিতির জন্য তাদের দায়ী থাকতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন নবী খান সোহেল। এ ছাড়া দেশ ও জাতিকে রক্ষায় সবাইকে আন্দোলন-সংগ্রাম তীব্র করার আহ্বান জানান তিনি।

আজ সোমবার ময়মনসিংহ জেলা স্কুল বোর্ডিং মাঠে ছাত্রদলের ময়মনসিংহ ও ঢাকা সাংগঠনিক বিভাগীয় ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন সোহেল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি সংযুক্ত হয়ে ইফতার ও দোয়া মাহফিলে বক্তব্য দেন।

অনুষ্ঠানে বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, বিভিন্ন সময় ৩০০/১৫০/১০০/৮০ আসনে ইভিএম দিয়ে নির্বাচন করতে একগুঁয়েমি করলেও রাজনৈতিক দলের ইভিএমবিরোধী দৃঢ় অবস্থান এবং আন্দোলনের চাপে সরকার ও নির্বাচন কমিশন ইভিএমের মাধ্যমে নির্বাচন করার সিদ্ধান্ত থেকে সরে আসতে বাধ্য হয়েছে। ইনশাআল্লাহ, সেদিন বেশি দূরে নয়, যেদিন দলীয় সরকারের অধীনে নির্বাচনের সিদ্ধান্ত পরিহার করে পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে এই সরকার বাধ্য হবে। তিনি ছাত্রদলের নেতাকর্মীদের প্রতি জীবনবাজি রেখে চূড়ান্ত আন্দোলনের সর্বাত্মক প্রস্তুতি গ্রহণের আহ্বান জানান।

ছাত্রদলের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলের সঞ্চালনায় ইফতার মাহফিলপূর্ব আলোচনায় আরও বক্তব্য দেন বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, সহসাংগঠনিক সম্পাদক ওয়ারেস আলী মামুন, শরীফুল আলম, জলবায়ু পরিবর্তনবিষয়ক সহসম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মাহবুবুর রহমান লিটন, আকরামুল হাসান মিন্টু, ময়মনসিংহ মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম, উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এনায়েত উল্লাহ কালাম, নেত্রকোনা জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক ডা. আনোয়ারুল হক, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু ওয়াহাব আকন্দ, অধ্যাপক শেখ আমজাদ আলী, দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন বাবলু, আলমগীর মাহমুদ আলম, উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার, মহানগর ছাত্রদলের আহ্বায়ক নাইমুল করিম লুইন, দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি মাহবুবুর রহমান রানা, উত্তর জেলা ছাত্রদলের সভাপতি নাহিদ সাদমান ডুনন প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ