আমেরিকা সফরে যেসব বিষয় তুলে ধরবেন পররাষ্ট্রমন্ত্রী - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:৪৯, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আমেরিকা সফরে যেসব বিষয় তুলে ধরবেন পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, এপ্রিল ৬, ২০২৩ ৯:৩৯ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, এপ্রিল ৬, ২০২৩ ৯:৩৯ পূর্বাহ্ণ

 

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন কয়েকদিনের মধ্যেই আমেরিকা সফরে যাচ্ছেন। এ বিষয়ে তিনি বলেন,  আমেরিকার পররাষ্টমন্ত্রী ব্লিঙ্কেন আমাকে দাওয়াত দিয়েছেন। আমি বলতে চাই- আমি লাকি। কারণ, আমেরিকান পররাষ্ট্রমন্ত্রী তো সচরাচর দাওয়াত দেন না। আমরা পর পর তিনবার পেলাম। 

বুধবার (৫ এপ্রিল) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে জাপানি ভাষায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের গ্রাফিক নোবেল বইয়ের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। আমেরিকা গিয়ে বাংলাদেশের পক্ষে যেসব বিষয়ে আলোচনা হবে এ সময় তিনি তা সংক্ষিপ্তভাবে তুলে ধরেন।   

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের উন্নয়নের মহাসড়কে যথেষ্টে গুরুত্ব দিচ্ছে আমেরিকা এবং আমাদের সম্পর্কের উন্নতি হয়েছে। দুই বছর করোনার সময় আমাদের আনাগোনা কম ছিল। আমি যাবো, তার আমন্ত্রণ আমি গ্রহণ করেছি। আমেরিকা আমাদের সবচেয়ে বড় বন্ধু দেশ। আমাদের এক্সপোর্টের এক নাম্বার দেশ।’ 

তিনি বলেন, ‘আমেরিকাই একমাত্র দেশ, যারা করোনার সময় আমাদের পাশে দাঁড়িয়েছে এবং বিনা টাকায় ভ্যাকসিন আমাদের দেশে পৌঁছে দিয়েছে। সেই দেশে আমি যাচ্ছি, আমি নিশ্চিত তাদের প্রশংসা করবো। সেখানে অনেক বিষয় নিয়ে আমাদের আলাপ হবে। ব্যবসা যাতে বাড়ানো যায় সে বিষয় নিয়ে আলাপ হবে।’

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ