ঢাকা মহানগরী উত্তর জামায়াতের আমীর সেলিম উদ্দিনসহ ১৪ জনকে আটকের নিন্দা-প্রতিবাদ - জনতার আওয়াজ
  • আজ রাত ১:৫৯, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ঢাকা মহানগরী উত্তর জামায়াতের আমীর সেলিম উদ্দিনসহ ১৪ জনকে আটকের নিন্দা-প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, এপ্রিল ৭, ২০২৩ ১১:৪৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, এপ্রিল ৭, ২০২৩ ১১:৪৮ অপরাহ্ণ

 

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মুহাম্মদ সেলিম উদ্দিনসহ ১৪ জনকে ইফতার মাহফিল থেকে আটকের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের নায়েবে আমীর মো: আব্দুর রহমান মূসা ও সেক্রেটারি ড. মো: রেজাউল করিম।

শুক্রবার নেতৃবৃন্দ এক প্রতিবাদ বিবৃতিতে বলেন, শুক্রবার (৭ এপ্রিল) ঢাকা মহানগরী উত্তরের সাংগঠনিক থানা ভাটারার বসুন্ধরা আবাসিকের ডি ব্লকের ২ নম্বর সড়কের ২৯ নম্বর বাড়ির দ্বিতীয় তলায় আয়োজিত আর্থ-সামাজিক উন্নয়নে যাকাতের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও বিশিষ্টজনদের সম্মানে ইফতার মাহফিল চলছিল। এ সময় অন্যায়ভাবে মহানগরী আমীরসহ ১৪ জনকে বিকেল ৫টা ৫০ মিনিটে ঘিরে ফেলে ডিবি পরিচয়দানকারী প্রশাসনের সদস্যরা। এরপর সন্ধ্যা সাড়ে ৬টায় ইফতার করা অবস্থায় তাদের তুলে নিয়ে যায় তারা। যা সম্পূর্ণ অন্যায় ও সংবিধান প্রদত্ত মানবাধিকারের স্পষ্ট লঙ্ঘন।

নেতৃবৃন্দ বলেন, জামায়াত নিয়মিতভাবে দেশের আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। সামাজিক ও আর্থিক নিরাপত্তার জন্য নানা বহুমুখী কর্মসূচি হাতে নিয়েছে। এজন্য বিশিষ্ট ব্যক্তিবর্গ জামায়াতের কর্মসূচিগুলো বাস্তবায়নে এগিয়ে আসছে। জামায়াতের নেতাদেরকে অন্যায়ভাবে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। তাদেরকে ছেড়ে দেয়ার দাবি করছি।

নেতৃবৃন্দ আরো বলেন, ৯০ ভাগ মুসলমানের দেশে পবিত্র রমজান মাসে মুসলমানরা তাদের ধর্মীয় স্বাধীনতা ভোগ করতে পারছে না। তাদের নিয়মিত হয়রানি, গ্রেফতার, মামলা ও গুম করা যেন সরকার ও প্রশাসনের রুটিনওয়ার্ক হয়ে দাঁড়িয়েছে। আমরা এরকম গর্হিত কাজ থেকে সকলকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি। অবিলম্বে মহানগরী আমীর মুহাম্মদ সেলিম উদ্দিনসহ আটক সকলের ছেড়ে দেয়ার আহ্বান জানাচ্ছি।-বিজ্ঞপ্তি

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ