বান্দরবানে গোলাগুলিতে নিহত ৮ জনের লাশ হস্তান্তর, জনশূন্য খামতাংপাড়া - জনতার আওয়াজ
  • আজ রাত ২:৪২, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বান্দরবানে গোলাগুলিতে নিহত ৮ জনের লাশ হস্তান্তর, জনশূন্য খামতাংপাড়া

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, এপ্রিল ৯, ২০২৩ ৭:২৫ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, এপ্রিল ৯, ২০২৩ ৭:২৬ পূর্বাহ্ণ

 

বান্দরবানের রোয়াংছড়ির খামতাংপাড়া এলাকায় পাহাড়ি দুটি সশস্ত্র গোষ্ঠীর মধ্যে গোলাগুলির ঘটনায় নিহত আটজনের ময়নাতদন্ত শেষে লাশ হস্তান্তর করা হয়েছে। আজ শনিবার বিকেলে তাদের লাশ হস্তান্তর করা হয়েছে।

রোয়াংছড়ি থানার ওসি আব্দুল মান্নান জানান, নিহত আটজনই বম সম্প্রদায়ের। তাদের লাশ বম সোশ্যাল কাউন্সিলের (বিএসসি) সভাপতি লালজার লম বম গ্রহণ করেছেন। তবে এ ঘটনায় এখনো কেউ মামলা করতে আসেননি বলে জানিয়েছেন তিনি।

বম সোশ্যাল কাউন্সিলের (বিএসসি) সভাপতি লালজার লম বম জানান, নিহতদের লাশ গ্রহণ করেছি এবং জুরভারংপাড়ায় নিয়ে যাচ্ছি। লাশগুলো সমাধিস্থ করা হবে।

তিনি আরও জানান, জুরভারংপাড়ার নিহত ছয়জন হলেন- লাল ঠাজার বম, সাংখুম বম, ভানলাল দু বম, সান থির থাং বম, বল রেম বম ও লাললিয়ান বম। এর মধ্যে লাল ঠাজার বম জুরভারংপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি। পাইংখিয়াংপাড়ার নিহত একজন হচ্ছেন জিহিম বম। আরেকজনের রৌনিনপাড়ার বমরাম থাং।

এদিকে এ গোলাগুলির ঘটনার পর এখনো খামতাংপাড়া জনশূন্য। আতঙ্কে গ্রামে ফিরে যাননি বাসিন্দারা। রোয়াংছড়ি উপজেলা চেয়ারম্যান চহাই মং মারমা বলেন, সন্ত্রাসীদের গোলাগুলিতে আতঙ্কিত হয়ে ২০০ জনের বেশি রোয়াংছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ে আশ্রয় নিয়েছে। আমরা তাদের খাবার, পানি, আশ্রয়ের ব্যবস্থা করে দিয়েছি। যখন নিরাপদ বোধ করবেন তখনই গ্রামে ফিরে যাবেন। আমাদের সম্মিলিত সহযোগিতা থাকবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ