খানাখন্দে ভরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যাত্রী দুর্ভোগ এবারো - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:০৮, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

খানাখন্দে ভরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যাত্রী দুর্ভোগ এবারো

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, এপ্রিল ৯, ২০২৩ ৯:৫৪ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, এপ্রিল ৯, ২০২৩ ৯:৫৪ পূর্বাহ্ণ

 

বিমানবন্দর থেকে জয়দেবপুর পর্যন্ত এক যুগ ধরে চলছে বাস রেপিট ট্রানজিট (বিআরটি) প্রকল্পের কাজ। এ কারণে প্রতি বছরই ঈদযাত্রায় এই সড়ক দিয়ে যাতায়াতকারীরা পড়েন চরম ভোগান্তিতে। ঢাকা ও গাজীপুর জেলার সংযোগ সেতু টঙ্গী ব্রিজ ঢাকা থেকে বের হতে ২৮ জেলার মানুষের ঢল নামে এই পথে। জরাজীর্ণ ও খানাখন্দে ভরা ঢাকা ময়মনসিংহ সড়কে ঈদ যাত্রায় প্রতি বছরই যানজটে নাকাল হতে হয় মানুষকে। তবে অনেকে, বলছেন ঈদের আগে সড়কে যানবাহন বাড়বে অত্রযত্র যাত্রী উঠানো এবং বৃষ্টির কারণে এই সড়কে ঈদযাত্রায় এবারো ভোগান্তি হতে পারে।

বিআরটির কাজ শেষ না হওয়ায় গত ঈদের মতো এবারো উত্তরা থেকে গাজীপুর পর্যন্ত ১২ কিলোমিটার পথে যানজটের আশঙ্কা করছেন যাত্রী অধিকার নিয়ে কাজ করা বিভিন্ন সংগঠন। তবে এবার প্রকল্পের কাজ অনেকটা সম্পূর্ণ হওয়ায় যানজটের আশঙ্কা করছেন না (বিআরটি) কর্তৃপক্ষ
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগও আশ্বাস দিচ্ছেন এই সড়কে ভোগান্তি হবে না।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ