ভালুকায় মহাসড়কে বাস ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ দু'জন গ্রেফতার - জনতার আওয়াজ
  • আজ রাত ১:৫৮, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ভালুকায় মহাসড়কে বাস ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ দু’জন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, এপ্রিল ৯, ২০২৩ ৩:৪৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, এপ্রিল ৯, ২০২৩ ৩:৪৬ অপরাহ্ণ

 

মোঃ রফিকুল ইসলাম রফিক,বিশেষ প্রতিনিধি ঃ গভীর রাতে যাত্রীদের জিম্মি করে বাস ডাকাতির প্রস্তুতি কালে ঢাকা-ময়মনসিংহ ফোরলেন মহাসড়কের ভালুকায় দেশীয় অস্ত্রসহ নয়ন মিয়া ও লিটন মিয়া নামে নামে দু’জনকে আটক করেছে ময়মনসিংহের ভালুকা মডেল থানা পুলিশ। শনিবার (৮এপ্রিল) রাতে মহাসড়কে টহলকালে গোপন সংবাদের ভিত্তিতে টহলরত পুলিশ ঢাকা ময়মনসিংহ ফোরলেন মহাসড়কে ভালুকার হবিরবাড়ী মায়ের মসজিদ এলাকায় বাসটি গতিরোধের চেষ্ঠা করে।

পুলিশের উপস্থিতি টের পেয়ে দ্রুত গতিতে বাসটি ছুটে পালনোর চেষ্ঠা করলে মডেল থানার সামনে বাসটিকে ব্যারিকেড দেয় পুলিশ। এ সময় ১৫সদস্যের অন্যরা পালিয়ে গেলেও দেশীয় অস্ত্রসহ দু’জনকে আটক করা হয়। আটককৃত দু’জনের মধ্যে নয়ন মিয়া বাসটির ড্রাইভার ও লিটন মিয়া হেলপার। আটকের পর তাদের কাছ থেকে কাছ থেকে দা,চাকু,ছুরি,রশিসহ বেশ কিছু দেশী অস্ত্র উদ্ধার করা হয়। সেই সাথে ডাকাতির কাজে ব্যাবহৃত বাসটি জব্দ করা হয়। রোববার ৯এপ্রিল দুপুরে সাংবাদিকদের ব্রিফকালে অতিরিক্ত পুলিশ সুপার ( গফরগাঁও সার্কেল) মাহফুজা আক্তার বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, চক্রটি রাতের বেলায় ঢাকা থেকে বাসে যাত্রী উঠিয়ে রওনা দেয় এবং সুবিধা মতো জায়গায় এসে যাত্রীদের জিম্মি করে সর্বস্ব লুট করে যাত্রীদের রাস্তায় নামিয়ে দিয়ে বাসসহ কেটে পড়ে। দীর্ঘদিন যাবৎ বিভিন্ন সড়কে তারা ডাকাতি করে আসছিল। তাদের বিরুদ্ধে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলাসহ ডাকাতি,ছিনতাইয়ের একাধিক মামলা রয়েছে বিভিন্ন থানায়।

ব্রিফকালে ভালুকা মডেল থানার অফিসার উনচার্জ কামাল হোসেনসহ মডেল থানা পুলিশের অন্য কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। মাহে রমজান উপলক্ষে পুলিশ সুপারের নির্দেশে জেলা পুলিশের বিশেষ অভিযান চলছে বলেও জানান মাহফুজা আক্তার।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ