ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারিরীক অবস্থা অপরিবর্তিত - জনতার আওয়াজ
  • আজ সকাল ৮:০৪, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারিরীক অবস্থা অপরিবর্তিত

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, এপ্রিল ৯, ২০২৩ ৪:২৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, এপ্রিল ৯, ২০২৩ ৪:২৮ অপরাহ্ণ

 

আজ ১৭ রমজান ঐতিহাসিক বদর দিবসে জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মো. মন্জুর হোসেন ঈসা, মহাসচিব এড সাইফুল ইসলাম সেকুল এবং সাংগঠনিক সম্পাদক লায়ন আল-আমিন এক যৌথ বিবৃতিতে দেশবাসীর কাছে দোয়া কামনা করেন।
নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশের আলোকিত গুণী মানুষ,
,“বীর মুক্তিযোদ্ধা, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি, মানবতার
ফেরিওয়ালা,গণমানু‌ষের বন্ধু ডা. জাফরুল্লাহ চৌধুরীর শাররীক অবস্থা অপরিবর্তিত।

ডা. জাফরুল্লাহ্ চৌধুরী দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভূগছেন। গত ০৫,
এপ্রিল ‌থে‌কে উ‌নি গুরুতর অসুস্থ। কিডনী ফেই‌লিউর, লিভা‌রের সমস‌্যা, হার্টের সমস্যাসহ সেপ‌টি‌সে‌মিয়ায় আক্রান্ত । শরীরে অক্সিজেন স্যাচুরেশন ও ব্লাড প্রেশার কমে যাওয়ার কারনে দুই দিন থেকে বিশেষ কিছু ঔষধ দেওয়া হচ্ছে। উনার অবস্থা ক্রিটিক্যাল ত‌বে স্থি‌তি‌শীল।
বর্তমানে তিনি ঢাকাস্থ ধানমন্ডি গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি
গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজের নেফ্রোলজি বিভাগের প্রধান
অধ্যাপক বি: জেনারেল ডা. মামুন মোস্তাফীর (অব:) অধীনে চিকিৎসাধীন। দে‌শের অন‌্যান‌্য স্বনামধন‌্য বি‌শেষজ্ঞদের পরাম‌র্শে উনার চি‌কিৎসা চলমান, তবে উ‌নার অবস্থার কোন উন্ন‌তি হয়নি।

আমরা দেশবাসীর কাছে ডা. জাফরুল্লাহ চৌধুরীর দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর দোয়া কামনা করছি।”।
মহান আল্লাহ তায়ালা তাঁকে যেন কোটি কোটি মানুষের দোয়া আর ভালোবাসায় সুস্থ করে আমাদের মাঝে ফিরেয়ে আনে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ