বড় মাপের মানুষ হওয়ার চেয়ে বড় মনের ভালো মানুষ হওয়া জরুরী-ভালুকায় সালমা খাতুন
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, এপ্রিল ৯, ২০২৩ ৪:৩২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, এপ্রিল ৯, ২০২৩ ৪:৩২ অপরাহ্ণ

মোঃ রফিকুল ইসলাম রফিক,বিশেষ প্রতিনিধি ঃ ময়মনসিংহের ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা খাতুন বলেছেন,নতুন প্রজন্ম গড়ে উঠুক ধ্যানে জ্ঞানে আলোকিত হয়ে ভালো মানুষ হিসেবে। বেড়ে উঠুক মানবিক মুল্যবোধ নিয়ে। তিনি বলেন,বড় মাপের মানুষ হওয়ার চেয়ে বড় মন নিয়ে ভালো মানুষ হওয়াটা অনেক বেশী জরুরী। পরবর্তীতে মহান সৃষ্টি কর্তা যার ভাগ্যে যা লিখেছেন তাই হবে। তিনি বলেন,মাহে রমজান আমাদেরকে আত্নশুদ্ধির যে শিক্ষাটা দেয় তা বছরের অন্য মাস গুলোতে লালন করতে হবে। একা ভালো থাকার মানষিকতা পরিহার করে সবাই মিলে ভাল থাকার অনুশীলনটা চালিয়ে যেতে হবে। তবেই সমাটিা সুন্দর ভাবে গড়ে উঠবে।

সালমা খাতুন শনিবার ঐতিহ্যবাহী ভালুকা প্রেসক্লাবের বাৎসরিক ইফতার মাহফিলপুর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। ভালুকা প্রেসক্লাব সভাপতি কামরুল হাসান পাঠান কামালের সভাপতিত্বে অন্যান্যের মদ্যে বক্তব্য রাখেন ভালুকা মডেল থা্নার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন, ভালুকা ট্রাফিক ইন্সপেক্টর(টিআই) সোহেল রহমানসহ অন্যরা। প্রেসক্লাব সাধারন সম্পাদক আসাদুজ্জামান সুমনের সঞ্চালনায় অনুষ্ঠানে অংশ নেন ডেপুটি এ্যাটর্নি জেনারেল শাহ আশরাফুল হক জর্জ,ভালুকা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু,জাতীয় প্রেসক্লাব সদস্য ও চ্যানেল টুয়েন্টিফোরের স্টাফ রিপোর্টার জুনায়েদ খান,ভালুকা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও মোহনা টিভি’র প্রতিনিধি এস এম শাহজাহান সেলিম,সাবেক সভাপতি ও দৈনিক ইত্তেফাক প্রতিনিধি কামরুজ্জামান মানিক,সাবেক সাধারন সম্পাদক ও দৈনিক সমকাল প্রতিনিধি এমএ মালেন খান উজ্জল,সাবেক সাধারন সম্পাদক ও আর টিভির প্রতিনিধি ফিরোজ খান,ভালুকা টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশন সভাপতি ও আনন্দ টিভির প্রতিনিধি রফিকুল ইসলাম রফিক,এস এ টিভির জেলা প্রতিনিধি আওলাদ হোসেন রুবেল,চাপড়বাড়ী দাখিল মাদ্রাসার সুপার মোবাশ্যারুল ইসলাম সবুজসহ বিভিন্ন গনমাধ্যমের প্রতিনিধিগন,সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় সুধীজনেরা। পরে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন ক্লাব সহসভাপতি এম ছামাদ।
জনতার আওয়াজ/আ আ