আ'লীগ যতই তালবাহানা করুক নিরপেক্ষ নির্বাচন দিতেই হবে: মির্জা আব্বাস - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:২৫, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আ’লীগ যতই তালবাহানা করুক নিরপেক্ষ নির্বাচন দিতেই হবে: মির্জা আব্বাস

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, এপ্রিল ১০, ২০২৩ ৭:৫২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, এপ্রিল ১০, ২০২৩ ৭:৫২ অপরাহ্ণ

 

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, আওয়ামী লীগ যতই তালবাহানা করুক, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন দিতেই হবে। নিরপেক্ষ নির্বাচনের ক্ষেত্রে যত ষড়যন্ত্রই সরকার করুক না কেন, বিএনপি আন্দোলনের মাধ্যমে তা প্রতিহত করবে।

সোমবার (১০ এপ্রিল) শাহজাহানপুরস্থ নিজ বাসভবনে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সু-সাস্থ্য কামনায় শাহজাহানপুর থানা বিএনপি কতৃক আয়োজিত ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।

ইফতার মাহফিলে তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

আব্বাস বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে আজ শুধু বিএনপি নয়, দেশপ্রেমিক সকল রাজনৈতিক দলগুলো একত্রিত হয়েছে। এ আন্দোলন দেশকে একনায়কতন্ত্র থেকে রক্ষা করার আন্দোলন। এ আন্দোলন দেশের জনগণের অধিকার ফিরিয়ে দেওয়ার আন্দোলন।

তিনি বলেন, এই শাহজাহানপুর থেকে এরশাদ বিরোধী আন্দোলনসহ সকল আন্দোলনের সূত্রপাত। বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বীরের বেশে দেশে ফিরিয়ে আনার আন্দোলন এইখান থেকেই শুরু হবে।

ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহবায়ক ইউনুস মৃধার সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, মহিলা দলের সভাপতি আফরুজা আব্বাস, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনু, ওয়ার্ড কাউন্সিলর মির্জা আসলাম আসিফ (মির্জা শরীফ), সাবেক কমিশনার জনাব মির্জা খোকন, যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক মাসুদ আহম্মেদ মিলন, ১১ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আশরাফুল আলম।

উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাবিবুর রশীদ হাবিব ও আব্দুস সাত্তার পাটোয়ারী, মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহবায়ক মোশারফ হোসেন খোকন, মনির হোসেন চেয়ারম্যান ও লিটন মাহমুদ, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য জামিলুর রহমান নয়ন ও সাইফুল্লাহ খালিদ রাজন, শ্রমিক দলের যুগ্ম সম্পাদক মুস্তাফিজুর রহমান মজুমদার, ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক সাইদ আহমেদ মিন্টু ও সদস্য সচিব খন্দকার এনামুল হক এনাম, ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলের আহ্বায়ক সুমন ভুইয়া ও সদস্য সচিব বদরুল আলম সবুজ, ঢাকা মহানগর দক্ষিণ সেচ্ছাসেবক দলের আহ্বায়ক জহির উদ্দিন তুহিন ও সদস্য সচিব সাদ মোরশেদ পাপ্পা শিকদার, ঢাকা মহানগর দক্ষিণ কৃষক দলের আহ্বায়ক কামাল হোসেন ও সদস্য সচিব মীর হাসান কামাল তাপস, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্র দলের ভারপ্রাপ্ত আহবায়ক কবির হোসেন ও সদস্য সচিব মো: আলামিন, ঢাকা মহানগর দক্ষিণ মহিলা দলের আহ্বায়ক রুমা ও সদস্য সচিব নার্গিস, ১১ নং ওয়ার্ড বিএনপির বীর মুক্তিযোদ্দ্বা মনির হোসেন ও বাবলু, ১২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মসুদ আহমেদ চৌধুরী ও সাধারণ সম্পাদক সেলিম আহমেদসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ