ক্যালিফোর্নিয়া বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:৪৬, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ক্যালিফোর্নিয়া বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, এপ্রিল ১০, ২০২৩ ১০:১৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, এপ্রিল ১০, ২০২৩ ১০:১৭ অপরাহ্ণ

 

এপ্রিল ৯, ২০২৩, যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ক্যালিফোর্নিয়া বিএনপির সভাপতি বদরুল আলম চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এম. ওয়াহিদ রহমানের সঞ্চালনায় এই দোয়া ও ইফতার মাহফিলে আরো উপস্থিত ছিলেন দলের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ।
দোয়া ও ইফতার মাহফিলের সভাপতি বদরুল আলম চৌধুরী শিপলু বলেন, ক্যালিফোর্নিয়া বিএনপি প্রতিবছরের ন্যায় এবারও ইফতার ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করেছে। মাদার অব ডেমোক্রেসি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও ফ্যাসিস্ট সরকারের অত্যাচারে অনেক নেতাকর্মী মারা গেছেন ও পঙ্গুত্ব বরণ করেছেন। বিশেষ করে আমাদের দেশনেত্রী ও নেতাকর্মীদের জন্য এই দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ