গোলাপগঞ্জ শরিফগঞ্জ ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:১৪, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

গোলাপগঞ্জ শরিফগঞ্জ ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, এপ্রিল ১১, ২০২৩ ২:২০ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, এপ্রিল ১১, ২০২৩ ৩:৩৪ অপরাহ্ণ

 

সোমবার গোলাপগঞ্জ উপজেলার শরিফগঞ্জ ইউনিয়ন বিএনপির উদ্যোগে মাহে রমজান উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম।
শরিফগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি সৈয়দ শামসুল ইসলাম গেদাই মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আমিনুর রহমান কামালের পরিচালনায় শরিফগঞ্জ ইউনিয়ন পরিষদ মাঠে অনুষ্ঠিত ইফতার মাহফিলে গোলাপগঞ্জ উপজেলা, শরিফগঞ্জ ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের চার শতাধিক দলীয় নেতাকর্মী অংশ নেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ডাঃ আব্দুল গফুর, সাবেক সভাপতি আব্দুল মুছাব্বির, উপজেলা বিএনপির সভাপতি নোমান উদ্দিন মুরাদ, মহানগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক রেজাউল করিম আলো, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান উজ্জল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আমিন উদ্দিন আহমদ, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কাউন্সিলর জামিল চৌধুরী, উপজেলা যুগ্ম সম্পাদক এস এ রিপন, সাংগঠনিক সম্পাদক রিপন আহমদ মাষ্টার, সহ প্রচার সম্পাদক ও উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আব্দুল আজিজ।
আরো উপস্থিত ছিলেন পৌর যুবদলের যুগ্ম আহবায়ক নুরুজ্জামান জুবেল, স্বেচ্ছাসেবক দল উপজেলা আহবায়ক সদস্য কয়েছ আহমদ, ইমাউল করিম আলম, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক জাবেদুর রহমান রিপন, পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক সুহেদ আহমদ, ঢাকাদক্ষিন সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক মারজান আহমদ, ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, আবুল কালাম, সাংগঠনিক সম্পাদক শাহিন আহমদ, যুব বিষয়ক সম্পাদক জাবের আহমদ, দপ্তর সম্পাদক শিপন আহমদ ও ইউনিয়নের ৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ছালা উদ্দিন ও ৯নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক দুলাল আহমদ প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ