জয়ের সিনেমায় অভিনয় করতে চলেছেন জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:১৭, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জয়ের সিনেমায় অভিনয় করতে চলেছেন জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, এপ্রিল ১১, ২০২৩ ৩:৪৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, এপ্রিল ১১, ২০২৩ ৩:৪৬ অপরাহ্ণ

 

ফের অভিনেতা ও পরিচালক শাহরিয়ার নাজিম জয়ের সিনেমায় অভিনয় করতে চলেছেন জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। ‘স্বর্গে’ শিরোনামের সিনেমাটি প্রযোজনা করবে ইমপ্রেস টেলিফিল্ম। সোমবার (১০ এপ্রিল) দুপুরে সিনেমাটিতে চুক্তিবদ্ধ হন এ নায়িকা।

এটি একটি গল্পনির্ভর সিনেমা হতে যাচ্ছে বলে জানালেন জয়। একটি গণমাধ্যমকে তিনি বলেন, ‘এই ছবিতে এমন একটি গল্প তুলে আনব যা আমাদের চারপাশে ঘটে কিন্তু আমরা নোটিশ করিনা। দেশের পাশাপাশি জাতীয় ও আন্তর্জাতিকভাবে সিনেমাটি প্রদর্শন করাব। সেই সংকল্প নিয়ে শুটিং শুরু হবে।’

অপু বিশ্বাস বলেন, “নায়ক হিসেবে জয় ভাইকে অনেক আগে পেয়েছিলাম। তার নির্মাণে ‘প্রিয় কমলা’তে কাজ করেছি। এমনকি তার অনুষ্ঠান ‘১৩টি প্রশ্ন’তে অতিথি হয়ে এসেছিলাম। অনুষ্ঠান শেষে গল্পটা আমাকে শোনান। প্ল্যানিং ও গল্পটা শুনে এত ভালো লাগে, আমি কাজটির জন্য সঙ্গে সঙ্গে শিডিউল দিয়ে দিয়েছি। আসলে আমার ওপর আস্থা রেখে যেসব প্রযোজনা সংস্থা আমাকে সিনেমাতে নেন সবসময় আমি চেষ্টা করি সেই আস্থা ও বিশ্বাস রাখার।”

পরিচালনায় পাশাপাশি এ ছবিতে জয় নিজেও অভিনয় করবেন। পরিচালক জানান, মে মাসের মাঝামাঝি সময়ে শুরু হবে সিনেমার দৃশ্যধারণের কাজ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ