ভেন্টিলেশন সাপোর্টে আছেন ডা. জাফরুল্লাহ - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:৪৪, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ভেন্টিলেশন সাপোর্টে আছেন ডা. জাফরুল্লাহ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, এপ্রিল ১১, ২০২৩ ৬:১৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, এপ্রিল ১১, ২০২৩ ৬:১৫ অপরাহ্ণ

 

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীকে ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছে।

মঙ্গলবার (১১ এপ্রিল) বিকালে গণস্বাস্থ্য কেন্দ্র থেকে প্রকাশিত স্বাস্থ্য বুলেটিনে এই তথ্য জানানো হয়েছে।

চিকিৎসক বোর্ডের প্রধান অধ্যাপক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মামুন মোস্তাফী (অব.) জানিয়েছেন, ডা. জাফরুল্লাহ চৌধুরীর রক্তে ইনফেকশন পাওয়া গেছে, যা নিয়ন্ত্রণের লক্ষ্যে যে ওষুধ দেয়া হচ্ছে তাতে ইতিবাচক সাড়া মিলছে। আজ বেলা ২টা ১৫ মিনিট থেকে তার কিডনির ডায়ালাইসিস শুরু হয়েছে, সাথে চলছে অন্যান্য চিকিৎসা। তিনি গণস্বাস্থ্য নগর হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে এখনো ভেন্টিলেশনে আছেন।

তিনি জানান, ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থার উন্নতির জন্য প্রতিদিনের মতো আজ সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত মেডিকেল বোর্ডের সভা হয়। তিনিসহ এতে অন্য যেসব দেশখ্যাত চিকিৎসা বিশেষজ্ঞ উপস্থিত ছিলেন, তারা হলেন মেডিসিনের অধ্যাপক এ বি এম আবদুল্লাহ, নিউরোলজির অধ্যাপক কাজী দ্বীন মোহাম্মদ, মেডিসিনের অধ্যাপক এফ এম সিদ্দিকী, অধ্যাপক আলী আহমেদ, কার্ডিওলজির অধ্যাপক আবদুল ওয়াদুদ চৌধুরী, অধ্যাপক শফিকুল বারী এবং গণস্বাস্থ্যের সংশ্লিষ্ট ডাক্তাররা। তারা ডা. জাফরুল্লাহ চৌধুরীর স্বাস্থ্য সংক্রান্ত সর্বশেষ রিপোর্ট পর্যালোচনা করে নিজ নিজ মতামত ও পর্যবেক্ষণ তুলে ধরে প্রয়োজনীয় জরুরি চিকিৎসা কৌশল নিরূপণ করছেন।

গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন অধ্যাপক আলতাফুন্নেছা সংস্থার সকল কর্মী, সংগঠক ও স্বেচ্ছাসেবকদের পক্ষ থেকে দেশবাসীর কাছে ডা. জাফরুল্লাহ চৌধুরীর জন্য দোয়া, প্রার্থনা ও ভালোবাসা অব্যাহত রাখার জন্য আহ্বান জানিয়েছেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ