শোকে ভাসছে সামাজিক যোগাযোগ মাধ্যম - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:১৫, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

শোকে ভাসছে সামাজিক যোগাযোগ মাধ্যম

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, এপ্রিল ১২, ২০২৩ ৭:২০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, এপ্রিল ১২, ২০২৩ ৭:২০ অপরাহ্ণ

 

মা, মাটি-মানুষ; জীবনে দেশপ্রেমের এক অনন্য নজির স্থাপন করেছিলেন ডা. জাফরুল্লাহ চৌধুরী। দশ ভাইবোনের মধ্যে সবার বড় ডা. জাফরুল্লাহ পরিবারে ‘বড় ভাই’ নামেই ছিলেন বেশি পরিচিত। পরিবারের গণ্ডি ছাড়িয়ে গণস্বাস্থ্য কেন্দ্রেরও ‘বড় ভাই’ হয়ে উঠেছিলেন তিনি। দেশের সেবায় ট্রাস্টি বোর্ড করে ১৯৭২ সালে সাভারে গড়ে তুলেছিলেন গণস্বাস্থ্য কেন্দ্র।

৮২ বছরের জীবনের ইতি টেনে আজ তিনি চলে গেলেন না ফেরার দেশে। তাঁর মৃত্যুতে শোকে মুহ্যমান গোটা দেশ। শোকে ভাসছে সামাজিক যোগাযোগ মাধ্যম। স্মৃতিচারণ করছেন লাখো কোটি মানুষ।

এই কীর্তিমানের মৃত্যুতে কবি ও সাহিত্যিক ডা. জাকির তালুকদার তার ভেরিফাইড ফেসবুকে আইডিতে লিখেছেন, ‘এমন জীবন আপনি যাপন করে গেছেন যা ছাড়পোকার জীবন যাপন করা কোটি কোটি বাঙালি কল্পনাই করতে পারবে না। সত্যিকারের জীবন্ত মানুষ ছিলেন আপনি। দেশ ও জাতির প্রতি দায়িত্ব আপনি পালন করেছেন জাফর ভাই। আপনাকে বিদায়ী সালাম।’

ডা. জাফরুল্লাহকে বীর হিসেবে আখ্যা দিয়ে বিশিষ্ট সাংবাদিক জ.ই. মামুন তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে লিখেছেন, ‘বিদায় হে বীর… আরেকজন সৎ, সাহসী এবং আধুনিক মানুষ হারালো বাংলাদেশ। গভীর শ্রদ্ধা মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও মানবিক চিকিৎসক ডা. জাফরুল্লাহ চৌধুরী (২৭ ডিসেম্বর ১৯৪১- ১১ এপ্রিল ২০২৩)।’

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ