শরীয়তপুরে শ্রমিকদলের দোয়া ও ইফতার মাহফিল - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:২৪, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

শরীয়তপুরে শ্রমিকদলের দোয়া ও ইফতার মাহফিল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, এপ্রিল ১৩, ২০২৩ ৮:৪৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, এপ্রিল ১৩, ২০২৩ ৮:৪৫ অপরাহ্ণ

 

শরীয়তপুর জেলা শ্রমিকদলের উদ্যোগে বৃহস্পতিবার বিকেলে ধানুকা এলাকায় বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুস্বাস্থ্য কামনা ,বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য কামনা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একান্ত সচিব মিয়া নুর উদ্দিন অপুর সুস্বাস্থ্য কামনা ও মুক্তির জন্য দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা শ্রমিক দলের সভাপতি আবদুল কাইয়ুম চুন্নু, । এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা বিএনপির সহসভাপতি সাংবাদিক মোঃ আবুল হোসেন সরদার। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক আলতাফ মাহমুদ সিকদার,জেলা যুবদলের সাধারন সম্পাদক জামাল উদ্দিন বিদ্যুৎ, জেলা শ্রমিক দলের সাধারন সম্পাদক আঃ বারেক বাদশা,যুগ্নসাধারন সম্পাদক লাল মিয়া খান, জেলা ছাত্রদলের নেতা ইসহাক সরদার,শরীয়তপুর পৌরসভার সাবেক কমিশনার আনোয়ার হোসেন মাদবর,পৌর যুবদলের সাধারন সম্পাদক নুরুজ্জামান,যুবদলের নেতা শাহিন,শ্রমিক দলের বিভিন্ন উপজেলার নেতাকর্মীগন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ