শুক্রবার বাদ জুম্মা সাভারে ডা. জাফরুল্লাহ চৌধুরীকে কবর দেওয়া হবে - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:১৫, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

শুক্রবার বাদ জুম্মা সাভারে ডা. জাফরুল্লাহ চৌধুরীকে কবর দেওয়া হবে

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, এপ্রিল ১৪, ২০২৩ ১:২৪ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, এপ্রিল ১৪, ২০২৩ ১:২৪ পূর্বাহ্ণ

 

শুক্রবার (১৪ এপ্রিল) বাদ জুম্মা সাভার গণস্বাস্থ্য কেন্দ্রের মেইন গেইটের বাম পাশে ডা. জাফরুল্লাহ চৌধুরীকে কবর দেওয়া হবে। সেদিন সকাল ১০টা হতে বেলা ১২টা ৩০ মিনিট পর্যন্ত সর্ব সাধারণের জন্য মরদেহ দেখার জন্য উন্মুক্ত থাকবে।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু এক বিজ্ঞপ্তিতে জানান, ডা. জাফরুল্লাহ চৌধুরীর একমাত্র ছেলে বারিশ চৌধুরীর ও তার পরিবারের সিন্ধান্ত অনুযায়ী সেখানে কবর দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

বৃহস্পতিবার বিকেল ৪টায় ধানমন্ডি গণস্বাস্থ্য নগর হাসপাতালে ৪র্থ জানাযা অনুষ্ঠিত হয়। তারপর মরদেহ ফ্রিজাব ভ্যান এম্বুলেন্স গাড়ীতে সাভার গণস্বাস্থ্যে কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। রাতে সাভার গণস্বাস্থ্যে কেন্দ্রে মরদেহসহ গাড়ি থাকবে।

এর আগে বৃহস্পতিবার সকাল ৮টায় বারডেম হাসপাতাল থেকে ডা. জাফরুল্লাহ চৌধুরীর মরদেহ ডা. জাফরুল্লাহ চৌধুরীর রোড নং ৯/এ ধানমন্ডি ৫১ নং নিজ বাসায় নেওয়া হয়। সেখানে এলাকার সর্বস্তরের মানুষ তাদের প্রিয় বড় ভাইকে শেষ বিদায় জানান।

৮টা ৪৫ মিনিটে সেখানে ১ম জানাযা অনুষ্ঠিত হয়। ২য় জানাযা ঢাকা মেডিকেল কলেজের সামনে সকাল ৯টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হয়। ডা. জাফরুল্লাহর মরদেহ তাঁর স্মৃতিবিজড়িত ঢাকা মেডিকেল কলেজ ক্যাম্পাসে প্রায় ১ ঘণ্টা রাখা হয়। চিকিৎসক এবং ছাত্র-ছাত্রীগণ মরদেহের প্রতি শ্রদ্ধা জানান।

সকাল ১০টা ১৫ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে সর্ব সাধারণের শ্রদ্ধা জানানোর জন্য মরদেহ আনা হয়। বেলা ১টা পর্যন্ত মরদেহে সর্বস্তরের মানুষের পক্ষ থেকে শ্রদ্ধা ও ফুলের শুভেচ্ছা জানানো হয়। বেলা ২টা ৪০ মিনিটে সোহরাওয়ার্দী উদ্যানে ৩য় জানাযা অনুষ্ঠিত হয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ