শাকিবের গানে ঠোঁট মিলিয়ে স্যোশাল মিডিয়ায় ঝড় তুলেন বুবলী - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:২০, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

শাকিবের গানে ঠোঁট মিলিয়ে স্যোশাল মিডিয়ায় ঝড় তুলেন বুবলী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, এপ্রিল ১৪, ২০২৩ ৩:৩৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, এপ্রিল ১৪, ২০২৩ ৩:৩৪ অপরাহ্ণ

 

ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান ও দর্শকপ্রিয় অভিনেত্রী শবনম বুবলী অভিনীত সিনেমা ‘লিডার, আমিই বাংলাদেশ’ আসন্ন ঈদুলে ফিতরে মুক্তি পেতে যাচ্ছে। এরই মধ্যে সিনেমাটির টিজার ব্যাপক সাড়া ফেলেছে। বুধবার (১২ এপ্রিল) প্রকাশ পেয়েছে সিনেমাটির প্রথম গান ‘কথা আছে কথা আছে’। একদিনেই গানটি নিয়ে নেট দুনিয়ায় হইচই পড়ে গেছে। এবার এই গানে ঠোঁট মিলিয়ে স্যোশাল মিডিয়ায় ঝড় তুলেন এই নায়িকা।

বুধবার (১২ এপ্রিল) সন্ধ্যা ৭টায় গানটি অন্তর্জালে অবমুক্ত করা হয়। গানটিতে কণ্ঠ দিয়েছেন সংগীতশিল্পী তাবিব মাহমুদ। শুভ্র রাহার সংগীতায়োজনে গানটির কথা লিখেছেন শিল্পী নিজেই।

বৃহস্পতিবার (১২ এপ্রিল) সন্ধ্যায় নিজের ফেসবুক পেজে একটি ভিডিও শেয়ার করেন বুবলী। যেখানে দেখা যায় সাদা শার্ট আর কালো প্যান্ট পরে একটি রকিং চেয়ারে বসে গানটির সঙ্গে নাচছেন। গানের শেষ অংশে ‘কথা আছে কথা আছে, আমার কিছু কথা আছে’ লাইনে ঠোঁটও মিলান তিনি। ইতোমধ্যে এই গানে তার পারফরম্যান্স সকলের কাছে বেশ প্রশংসিত হচ্ছে।

‘লিডার, আমিই বাংলাদেশ’ সিনেমায় শাকিব-বুবলী ছাড়াও বিভিন্ন চরিত্রে আরো অভিনয় করেছেন মিশা সওদাগর, শহিদুজ্জামান সেলিম, এল আর সীমান্ত, সুব্রত প্রমুখ।

https://www.facebook.com/reel/731753501964845

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ