‘জাতির ক্লান্তিলগ্নে সামাজিক সংগঠনগুলোকে এগিয়ে আসতে হবে’: আব্দুস সালাম - জনতার আওয়াজ
  • আজ সকাল ১০:৪৬, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

‘জাতির ক্লান্তিলগ্নে সামাজিক সংগঠনগুলোকে এগিয়ে আসতে হবে’: আব্দুস সালাম

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, এপ্রিল ১৪, ২০২৩ ৯:২৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, এপ্রিল ১৪, ২০২৩ ৯:২৮ অপরাহ্ণ

 

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বলেছেন, আজ দেশের মানুষের অধিকার হারিয়ে গেছে, মানুষের স্বাধীনতা নেই, মানুষের অধিকার ফিরিয়ে দিতে হবে। এজন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মানুষের অধিকার ফিরিয়ে দিতে সামাজিক সংগঠনগুলোকে এগিয়ে আসতে হবে।

শুক্রবার (১৪ এপ্রিল) বিকেলে শান্তিনগরে নিজ বাসভবনে ‘চেতনায় বাংলাদেশ’ কতৃক আয়োজিত ইফতার মাহফিলে প্রধান আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন। আব্দুস সালাম ‘চেতনা বাংলাদেশে’র প্রধান উপদেষ্টা। এ সময় উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য আব্দুল রহিম।

সংগঠনের কার্যকরী পরিষদের সভাপতি বাবর আলী রানী বাবুর সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান মাহমুদের সঞ্চালনায় সহ-সাংগঠনিক সম্পাদক আসিফ ইমামের সার্বিক ব্যবস্হাপনায় ইফতার মাহফিলে কমিটির সম্পাদকমণ্ডলী উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ