মরুঝড়ের দেশে হঠাৎ শিলাবৃষ্টির হানা - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:৪৯, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

মরুঝড়ের দেশে হঠাৎ শিলাবৃষ্টির হানা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, এপ্রিল ১৪, ২০২৩ ১১:৩১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, এপ্রিল ১৪, ২০২৩ ১১:৩১ অপরাহ্ণ

 

মরুঝড়ের দেশে হঠাৎ শিলাবৃষ্টির হানা। সৌদি আরবে কিছু এলাকায় দেখা মিলেছে এমন বিরল দৃশ্যের। আকস্মিক এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় সৌদির স্থানিয় বাসিন্দারা উচ্ছ্বসিত হলেও শঙ্কা আছে। অনেক আবহাওয়া বিশ্লেষক বলছেন, জলবায়ু পরিবর্তনের ফলেই এমন বিরল ঘটনা ঘটছে। যা ভবিষ্যতে আরও বড় বিপর্যয় ডেকে আনতে পারে।

স্টর্ম সেন্টার নামের একটি আইডি থেকে টুইটারে এই শিলাবৃষ্টির একাধিক ভিডিও পোস্ট করা হয়। যাতে দেখা যায়, মরুভূমির বালু ছেয়ে গেছে ছোট ছোট শিলায়।

মরু অঞ্চল হওয়ায় সৌদিতে বৃষ্টিপাতই খুব কম হয়। দেশটিতে এমন অঞ্চল অনেক রয়েছে, যেখানে বছরের পর বছর বৃষ্টিপাত হয় না বা হলেও খুব কম।

তবে গত কয়েকদিন ধরে সৌদি আরবের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাতের খবর পাওয়া গেছে। ১০ এপ্রিল মক্কায় কয়েক ঘণ্টা ধরে মুষলধারে বৃষ্টি হয়েছে।- খালিজ টাইমস

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ