নিউ সুপার মার্কেটে অগ্নিকাণ্ড: ধোঁয়ায় অসুস্থ হয়ে ১৫ জন হাসপাতালে - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:০৩, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নিউ সুপার মার্কেটে অগ্নিকাণ্ড: ধোঁয়ায় অসুস্থ হয়ে ১৫ জন হাসপাতালে

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, এপ্রিল ১৫, ২০২৩ ১০:১৯ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, এপ্রিল ১৫, ২০২৩ ১০:১৯ পূর্বাহ্ণ

 

রাজধানীর নিউ মার্কেট এলাকার নিউ সুপার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড হয়েছে। এ ঘটনায় ধোঁয়ায় অসুস্থ ৯ ফায়ার কর্মীসহ ১৫ জনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে।

আহত চারজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন, ফায়ার সার্ভিস সদস্য রাসেল (২২), শান্ত (২৪), তৌফিক (২৩) ও ভলান্টিয়ার রিফাত (২৩)।ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা শাহজাহান সিকদার এ তথ্য নিশ্চিত করে বলেন, ভোর ৫টা ৪০ মিনিটে আগুন লাগে। ৫টা ৪৩ মিনিটের মধ্যে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের টিম পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে ইউনিট সংখ্যা বাড়িয়ে ২৩ করা হয়েছে। এরপর ইউনিট আরও বাড়ানো হয়। এখন পর্যন্ত ২৮ ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

এদিকে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সঙ্গে যোগ দিয়েছে ৮ প্লাটুন বিজিবি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ