মিডিয়ার কারণে নদী দখলদারদের উচ্ছেদ করা সম্ভব হয়েছে: নৌপ্রতিমন্ত্রী - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১২:১৬, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

মিডিয়ার কারণে নদী দখলদারদের উচ্ছেদ করা সম্ভব হয়েছে: নৌপ্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, এপ্রিল ১৫, ২০২৩ ৯:৩৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, এপ্রিল ১৫, ২০২৩ ৯:৪৮ অপরাহ্ণ

 

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেছেন, মিডিয়ার সাপোর্টের কারণে নদী তীরের অবৈধ দখলদারদের উচ্ছেদ করা সম্ভব হয়েছে। মিডিয়ার সাপোর্ট ছাড়া শক্তিশালী ওইসব চক্রের সাথে পেরে উঠতে পারতাম না। এ জন‍্য মিডিয়া কর্তৃপক্ষকে ধন‍্যবাদ জানাচ্ছি।

শনিবার (১৫ এপ্রিল) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বিএফইউজে ও ডিইউজের ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘আমরা ৭১ সালে শপথ নিয়েছিলাম সোনার বাংলা বিনির্মাণের। আমরা সে লক্ষ‍্যে পৌঁছে গেছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নত ও স্মার্ট বাংলাদেশ তৈরির কর্মসূচি দিয়েছেন। আশা করি ২০৪১ সালের আগেই সে লক্ষ‍্য বাস্তবায়িত হবে। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ চারটি স্তম্ভের মধ‍্যে গণমাধ‍্যম একটি অন‍্যতম। আমরা গণমাধ‍্যমের সাথে আছি এবং থাকব। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাংবাদিক বান্ধব। দেশে বিদেশে বিভিন্ন সফরে সাংবাদিকরা খেয়েছেন কিনা সেটারও খোঁজ খবর নেন তিনি।’

বিএফইউজের সভাপতি ওমর ফারুক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অন‍্যান‍্যের মধ‍্যে উপস্থিত ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, সাধারণ সম্পাদক শ‍্যামল দত্ত, বিএফইউজের সাবেক সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল, মোল্লা জালাল, বিএসএসএর ব‍্যবস্থাপনা পরিচালক আবুল কালাম আজাদ, বিএফইউজের মহাসচিব দীপ আজাদ, ডিইউজের সভাপতি সোহেল হায়দার ‍চৌধুরী এবং সাধারণ সম্পাদক আকতার হোসেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ