নাশকতা হলে সেটা দেখার দায়িত্ব সরকারের : জিএম কাদের - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:৪৫, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নাশকতা হলে সেটা দেখার দায়িত্ব সরকারের : জিএম কাদের

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, এপ্রিল ১৬, ২০২৩ ৩:১৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, এপ্রিল ১৬, ২০২৩ ৩:১৫ অপরাহ্ণ

 

জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের বলেছেন, অনেকগুলো মার্কেট ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হলেও জনপ্রতিনিধিরা তাদের দায়িত্ব পালন করেননি। জনপ্রতিনিধিরা এখন জনগণের প্রতিনিধিত্ব করতে পারছেন না।

রোববার (১৬ এপ্রিল) রাজধানীর নিউ সুপার মার্কেটে আগুনে পুড়ে যাওয়া মার্কেট পরিদর্শনকালে জিএম কাদের এ মন্তব্য করেন। ক্ষতিগ্রস্ত কয়েকজন ব্যবসায়ীর সঙ্গে কথা বলেন জাপা চেয়ারম্যান।

তিনি বলেন, সবারই একটি দায়িত্ব থাকে সেটা সরকারি কিংবা জনপ্রতিনিধি হোক। এসব কাজে তারা ব্যর্থ হচ্ছেন এতে সন্দেহ নেই। ভবন ঝুঁকিপূর্ণ ঘোষণার পরও চালু রাখা হচ্ছে। সবই অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে। অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না। দেশ দুর্নীতিতে ছেয়ে গেছে। আইনশৃঙ্খলা নিয়মকানুন কেউ মানছে না। সবাই পার পেয়ে যাচ্ছে। যার কারণে সাধারণ মানুষ সর্বস্বান্ত হচ্ছে। এর সব দায়দায়িত্ব সব সরকারের।

তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিভিন্ন গোয়েন্দা সংস্থাদের গরিব মানুষের কষ্টার্জিত টাকায় লালন-পালন করা হয়। যারা গাড়ি-বাড়িতে বিলাসী জীবনযাপন করছে। অথচ তাদের দায়িত্ব পালন করতে দেখছি না। তারা নিজেদের রক্ষায় কাজ করছে। নিজেরা নিজদের সুরক্ষিত করছেন, নিজেদের উন্নতি করছেন।

নাশকতা হলে সেটা দেখার দায়িত্ব সরকারের উল্লেখ করে জিএম কাদের বলেন, এটা খুব দুর্ভাগ্যজনক। সরকারের কথাবার্তা শুনে মনে হচ্ছে তারা মানুষকে দোষারোপ করছেন। অথচ নিজদের দোষ দেখেন, আপনি ব্যর্থ হয়েছেন। তা না করে দোষ ঢাকতে তারা এটা করছে। আমরা খুবই মর্মাহত, এটা বলে জনগণের সঙ্গে মশকরা করা হচ্ছে। জনগণের কষ্টের খবর নেই। আর আমরা রাজনৈতিক বক্তব্য দিচ্ছে। কথা বললে দায়িত্ব নিয়ে তথ্য-উপাত্ত নিয়ে কথা বলতে হবে। সাক্ষী-প্রমাণ নিয়ে কথা বলতে হবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ