৪৩ ডিগ্রিতে পুড়ছে পাবনা, জনজীবনে চরম ভোগান্তি - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১২:০৬, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

৪৩ ডিগ্রিতে পুড়ছে পাবনা, জনজীবনে চরম ভোগান্তি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, এপ্রিল ১৭, ২০২৩ ৫:৪৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, এপ্রিল ১৭, ২০২৩ ৫:৪৬ অপরাহ্ণ

 

চলতি মৌসুমে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে পাবনার ঈশ্বরদীতে।

সোমবার (১৭ এপ্রিল) ঈশ্বরদীর স্মরণকালের সর্বোচ্চ এই তাপমাত্রা রেকর্ড করা হয়।

ঈশ্বরদী আবহাওয়া অফিসের পর্যবেক্ষক নাজমুল হক রঞ্জন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, চলতি মৌসুমে এটি সর্বোচ্চ তাপমাত্রা।

গত ১৫ দিন ধরে ঈশ্বরদীসহ সারা দেশে তাপপ্রবাহ বিরাজমান। খুলনা বিভাগসহ ঢাকা, ফরিদপুর, গোপালগঞ্জ, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, রাজশাহী ও পাবনা জেলার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। সেই সঙ্গে দেশের অন্যত্র মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। ফলে প্রচণ্ড গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। বিশেষ প্রয়োজন ছাড়া মানুষ বাইরে বের হচ্ছেন না। তীব্র গরমে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন শ্রমজীবী মানুষ।

এদিকে প্রচণ্ড খরায় ভূ-গর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় টিউবওয়েলে পানি উঠছে না ঈশ্বরদী এলাকায়। ফলে উপজেলাজুড়ে তীব্র পানি সংকট দেখা দিয়েছে। তাপপ্রবাহ থেকে একটু স্বস্তি পেতে যুবক ও তরুণরা এলাকার সেচের গভীর নলকূপের ঠান্ডা পানিতে গোসল করছেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ