খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ কী বলছেন মির্জা ফখরুল ইসলাম - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:০৫, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ কী বলছেন মির্জা ফখরুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, এপ্রিল ১৯, ২০২৩ ১:৩৭ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, এপ্রিল ১৯, ২০২৩ ১:৩৭ পূর্বাহ্ণ

 

ডেস্ক নিউজ

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার রাতে গুলশানের বাসভবন ফিরোজায় সাক্ষাৎ করেন তিনি। গতকাল বিএনপি মহাসচিব বলেন, ম্যাডামের শারীরিক অবস্থার খোঁজখবর নিতেই সাক্ষাৎ করেছি। অনেকদিন ম্যাডামের সঙ্গে দেখা করতে পারিনি। এজন্যই হঠাৎ করে দেখতে যাওয়া। তার খোঁজখবর নিয়েছি। এর আগে রোববার দুপুরে ঢাকাস্থ মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক করেছেন মির্জা ফখরুল। বৈঠকে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, আগামীর নির্বাচন ও তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আলোচনা করেন তারা। এর কয়েক ঘণ্টা পরেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। বিএনপি সূত্র জানায়, দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে প্রতি মাসেই একাধিকবার সাক্ষাৎ করেন মহাসচিব মির্জা ফখরুল।

সাক্ষাতে বেগম খালেদা জিয়ার খোঁজখবর নেই। সেই সঙ্গে গুরুত্বপূর্ণ কোনো বিষয়ে দল কোনো সিদ্ধান্ত গ্রহণ করলে চেয়ারপারসনকে তা অবহিত করেন। তার ধারাবাহিকতায়ই রোববার বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন মহাসচিব। এ ছাড়া কয়েকদিন পরেই পবিত্র ঈদুল ফেতর। নানা বিষয় নিয়ে কুশল বিনিময় করতেই এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ