ঈদে সরকারি উপকারভোগীদের খোঁজ নিতে বললেন প্রধানমন্ত্রী - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:২৪, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ঈদে সরকারি উপকারভোগীদের খোঁজ নিতে বললেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, এপ্রিল ১৯, ২০২৩ ৪:৫১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, এপ্রিল ১৯, ২০২৩ ৪:৫১ অপরাহ্ণ

 

আসন্ন ঈদে নেতাকর্মীদের নিজ নিজ এলাকায় জনসংযোগ চালাতে বলেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সঙ্গে সরকারি প্রকল্পের উপকারভোগীদের খোঁজখবর নিতেও নির্দেশনা দিয়েছেন।

ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে বুধবার (১৯ এপ্রিল) সভাপতিমণ্ডলী, সম্পাদকমণ্ডলী ও মহানগর নেতাদের যৌথসভায় গণভবন থেকে ভিডিওকলে যুক্ত হয়ে এ নির্দেশনা দেন তিনি।

দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের মোবাইল ফোনে ভিডিওকলে যুক্ত হন প্রধানমন্ত্রী। এসময় নির্বাচনকে সামনে রেখে ঈদের ছুটিতে নেতাকর্মীদের মানুষের কাছে যাওয়ার তাগিদ দেন তিনি।

সভায় ওবায়দুল কাদের বলেন, বিদেশি যতশক্তির কাছেই বিএনপি ধরনা দিক না কেন, কারো কোনো ফরমায়েশি গণতন্ত্র মেনে নেওয়া হবে না। সংবিধান অনুযায়ী আমাদের গণতন্ত্র চলবে।

যৌথসভায় ওবায়দুল কাদেরসহ আরো উপস্থিত ছিলেন সভাপতিমণ্ডলীর সদস্য ও সংসদ উপনেতা মতিয়া চৌধুরী, কাজী জাফর উল্ল্যাহ, লেফটেন্যান্ট কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান, শাজাহান খান, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, অ্যাডভোকেট কামরুল ইসলাম, ডা. মোস্তফা জালাল মহিউদ্দীন, জাহাঙ্গীর কবির নানক, সিমিন হোসেন রিমিন, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ইঞ্জিনিয়ার আবদুস সবুর প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ